টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 18 June 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জর্ডানের অবৈধ বাংলাদেশিরা জরিমানা ছাড়াই দেশে ফিরতে পারবেন

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
June 18, 2026 12:44 pm

জর্ডানে অবস্থানরত অবৈধ বাংলাদেশি প্রবাসীরা বৈধ হতে পারবেন অথবা জরিমানা ছাড়াই দেশে ফিরতে পারবেন। সম্প্রতি দেশটি প্রবাসী কর্মীদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছে।

বুধবার (১৭ জুন) এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় জর্ডানের বাংলাদেশ দূতাবাস। বিজ্ঞপ্তিটি দূতাবাসের ফেসবুক পেজেও প্রকাশ করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, জর্ডান সরকার দেশটিতে অবস্থানরত প্রবাসী শ্রমিকদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন। এর আওতায় কোনো অবৈধ শ্রমিক চাইলে জরিমানা ছাড়াই নিজ দেশে ফিরতে পারবেন। অথবা শর্তসাপেক্ষে জর্ডানে থেকে কাজও করতে পারবেন। শুধু তাই নয়, সাধারণ ক্ষমার আওতায় চাইলে কোনো শ্রমিক তার কর্মস্থল পরিবর্তন করতে পারবেন।

গৃহকর্মীরা চাইলে নতুন নিয়োগকর্তার অধীনে কাজ করতে পারবেন। এছাড়া যারা ভ্রমণ ভিসায় জর্ডান গিয়েছে, তারা চাইলে ওয়ার্ক পারমিটের আবেদন করতে পারবেন। সাধারণ ক্ষমার আওতায় প্রযোজ্য যেকোনো সুবিধা নিতে দূতাবাসের সহায়তা নেয়ার আহ্বান জানানো হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

গুলশান লেকের পানিতে ঝাঁপিয়ে পড়ে এক যুবকের মৃত্যু

কড়াইল বস্তিতে আগুন, কাজ করছে ১৬ ইউনিট

ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখা থেকে বিপুল টাকা আত্মসাৎ

ভূরুঙ্গামারী মডেল প্রেসক্লাবে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে

কুমিল্লায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস্য গ্রেফতার

যুক্তরাষ্ট্র বিশ্বাসঘাতকতা করবে,পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ইরানের প্রেসিডেন্ট

ডেমরায় দ্রুতগামী পিকআপ ভ্যানের ধাক্কায় এক বৃদ্ধ নিহত

ইরানের ওপর হামলায় ইরাকের ভূমি ব্যবহারের অনুমতি দেওয়া হবে না: প্রধানমন্ত্রী সুদানি

যুক্তরাষ্ট্র থেকেবেশি দামে গম কিনছে সরকার

বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী