টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 18 June 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষার্থীদের উপবৃত্তির জন্য জরুরি নির্দেশনা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
June 18, 2026 2:44 pm

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতাধীন সমন্বিত উপবৃত্তি কর্মসূচির (এইচএসপি) ষষ্ঠ থেকে দ্বাদশ ও সমমান শ্রেণির উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট অভিভাবকের জাতীয় পরিচয়পত্র দ্বারা ‘ভ্যালিডেশন’ বা যাচাই করার নির্দেশ দিয়েছে সরকার। আগামী ২০ জুনের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর উপবৃত্তি বিতরণ কার্যক্রম স্থগিত হয়ে যাবে। বুধবার (১৭ জুন) প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের এক অফিস আদেশে দেশের সব উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, সমন্বিত উপবৃত্তি কর্মসূচির সফটওয়্যারে বিদ্যমান শিক্ষার্থীদের মধ্যে যাদের অভিভাবকের এনআইডি দ্বারা মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট (বিকাশ, রকেট, নগদ, উপায়, এমক্যাশ ইত্যাদি) এখনও যাচাই করা হয়নি, তাদের তথ্য শিক্ষা প্রতিষ্ঠান পর্যায় থেকে সংশোধন করতে হবে। এ লক্ষ্যে সফটওয়্যারের ‘মোবাইল ব্যাংক তথ্য আপডেট’ অপশনটি বুধবার থেকে আগামী ২০ জুন পর্যন্ত উন্মুক্ত থাকবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এতে বলা হয়, সফটওয়্যারে শিক্ষার্থীর অভিভাবকের যে জাতীয় পরিচয়পত্র নম্বর এন্ট্রি করা থাকবে, সেই নির্দিষ্ট এনআইডি দিয়েই শিক্ষার্থীর উপবৃত্তির সিমটি নিবন্ধিত (সিম রেজিস্ট্রেশন) হতে হবে এবং একই এনআইডি ব্যবহার করেই মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টটি খোলা থাকতে হবে।

উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট অভিভাবকের জাতীয় পরিচয়পত্র দ্বারা ‘ভ্যালিডেশন’ করার নিয়মাবলী সংশ্লিষ্ট ওয়েবসাইটে আপলোড করা হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ডিমলায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন

একই পরিবারের চার রেমিট্যান্স যোদ্ধা ভাইয়ের মৃত্যুতে রাঙ্গুনিয়ায় শোকের মাতম

শিক্ষার্থীদের ক্লাসে ফেরাতে প্রয়োজনে উপবৃত্তি বাড়ানো হবে: গণশিক্ষা প্রতিমন্ত্রী

দেশে ফিরেই বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর

ইরান যুদ্ধ ঘিরে ‘প্রতি ঘণ্টায়’ পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব

বিএনপির মনোনয়নবঞ্চিত ইয়াছিনের অনুসারীদের গণ-ইফতার

তৃণমূলে ডায়ালাইসিস সেবা দিতে সরকারের নানা উদ্যোগ

সংরক্ষিত নারী আসন,মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল

শাহবাগের থানায় ছাত্র দলের হামলায় ৮জন সংবাদ কর্মীসহ শিক্ষার্থী আহত

মন্ত্রীদের বেতন হওয়া উচিত ১০ লাখ, এমপিদের ৫ লাখ: নুরুল হক নুর