টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 20 June 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বীরগঞ্জে আর্জেন্টিনা ভক্তদের উচ্ছ্বাস, প্রধান সড়কে র‌্যালি

প্রতিবেদক
মোজাম্মেল হক
June 20, 2026 3:33 pm

দিনাজপুরের বীরগঞ্জে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের সমর্থকদের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ জুন) সকাল ১১টায় বীরগঞ্জ পৌর শহরে আর্জেন্টিনা ফ্যান্স ক্লাবের আয়োজনে এ র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় আর্জেন্টিনার পতাকা, ব্যানার ও বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে শহরের প্রধান প্রধান সড়ক| ফুটবলপ্রেমী তরুণদের অংশগ্রহণে র‌্যালিটি উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আর্জেন্টিনা ফ্যান্স ক্লাবের মো. তানভীর হোসেন শাকিলের সভাপতিত্বে আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান চৌধুরী আকাশ, দিনাজপুর জেলা ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক মো. জিয়ারুর রহমান জনি, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. সাজু ইসলাম এবং পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. সুজন আলী।

এছাড়াও আয়োজক কমিটির সদস্য আহমেদ নাহিদ রায়হান, নুর, আকাশ, শাহরিয়ারসহ আর্জেন্টিনার অসংখ্য সমর্থক র‌্যালিতে অংশগ্রহণ করেন।

র‌্যালি শেষে আর্জেন্টিনা সমর্থকেরা বলেন, ফুটবল বিশ্বে আর্জেন্টিনা একটি ঐতিহ্যবাহী দল।দলটির প্রতি ভালোবাসা ও সমর্থন প্রকাশের পাশাপাশি খেলাধুলার মাধ্যমে তরুণদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও ইতিবাচক মনোভাব গড়ে তুলতেই এ আয়োজন করা হয়েছে।
র‌্যালিকে ঘিরে সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায় এবং শান্তিপূর্ণ পরিবেশে কর্মসূচি সম্পন্ন হয়।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

যুক্তরাষ্ট্রে প্রেমে ব্যর্থ হয়ে ভারতীয় তরুণীকে গুলি করে হত্যা

পুরান ঢাকার বংশালে চাকুসহ চিহ্নিত ছিনতাইকারী গ্রেফতার

চীনে জুতার কারখানায় ভয়াবহ আগুন, নিহত ২৮

দেশের সব বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে ব্যবস্থাপনা কমিটির সভাপতি এমপি মির্জা আব্বাস

পদোন্নতি পেলেন এনবিআরের ৫১ কর্মচারী

জুলাইযোদ্ধাদের সিএনজি-রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী

এফবিসিসিআই’র প্রশাসকের সঙ্গে লিথুয়ানিয়ার পররাষ্ট্র বিষয়ক ভাইস মিনিস্টারের বৈঠক,দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে ভিসাপ্রক্রিয়া সহজ করার আহ্বান

তিন হাজারের অধিক মানুষ চিকিৎসা সেবা পেল বেতাগী আস্তানা শরীফের বেতাগী আনজুমানে রহমানিয়ার যৌথ ফ্রি মেডিকেল ক্যাম্পে

এনবিআর’র হাতে সামিট গ্রুপের কর ফাঁকির তথ্য, চলছে ৭ পরিচালকের বিরুদ্ধে মামলার প্রস্তুতি