টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 20 June 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর সফর ঘিরে উসকানিমূলক পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে: রিজভী

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
June 20, 2026 6:15 pm

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, প্রধানমন্ত্রীর আসন্ন বিদেশ সফরকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে নেতিবাচক ও উসকানিমূলক পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে। শনিবার (২০ জুন) রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত ‘বাংলাদেশ আইসিটি শিল্প ২০৩০: প্রতিবন্ধকতা, সুযোগ ও কৌশলগত সংস্কার’ শীর্ষক সেমিনারে এ অভিযোগ করেন তিনি।

রিজভী বলেন, ‘একটি শক্তিশালী পররাষ্ট্রনীতি গড়ার লক্ষ্যেই প্রধানমন্ত্রীর এই বিদেশ সফর। কিন্তু আমরা এর মধ্যেই বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে উসকানির ছায়া দেখতে পাচ্ছি।’

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তিনি বলেন, ‘এই সরকার এমন কিছু করবে না যাতে দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ন হয়। কারণ, আমাদের দলের নামের সামনেই ‘জাতীয়তাবাদী’ শব্দটি রয়েছে। ফলে দেশের স্বার্থ রক্ষা করেই সরকারকে নানা চক্রান্তের মধ্যদিয়ে এগিয়ে যেতে হবে।’

সেমিনারে দেশের আইসিটি খাতের উন্নয়ন, ২০৩০ সালের লক্ষ্যমাত্রা এবং কৌশলগত সংস্কারের নানা দিক নিয়ে আলোচনা করেন সংশ্লিষ্ট খাতের বিশেষজ্ঞ ও প্রকৌশলীরা।

আইসিটি খাতের অগ্রযাত্রার পাশাপাশি দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান রিজভী।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নওগাঁ পুলিশ সুপারের নির্দেশনায় মাদকবিরোধী অভিযানে আট’ক ৩

নতুন ধারা বাংলাদেশের শান্তা ফারজানাসহ গ্রেপ্তার ৬ জন কারাগারে

ঈদের ছুটি শেষে সচিবালয়ে কর্মব্যস্ত প্রধানমন্ত্রী

পিসিএ চুক্তির প্রাথমিক স্বাক্ষর,বাংলাদেশ-ইইউ সম্পর্কের নতুন দিগন্ত

রূপনগরে আগুনে ঘটনায় অবশেষে মোছাঃ মারজিয়ার লাশ ঢামেক মর্গে এই নিয়ে১৭টি মরদেহ

পবিত্র ঈদ উল আযহা ঈদের শুভেচ্ছা বিনিম

বিদ্যুৎস্পৃষ্ট

৮ মাসের অন্তঃসত্তাকে হাসপাতালে নেওয়া হলো না স্বামী মুসা কালিমুউল্লাহর

৪৭তম বিসিএসের চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণ ১৫২১ জন

আমি আর আয়াতুল্লাহ মিলে হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করব: ট্রাম্প

লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭০ বাংলাদেশি