রাজধানী তেজগাঁওয়ে চলন্ত ট্রেনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে তোফায়েল ইসলাম (২০) নামের এক এইচএসসি পরীক্ষার্থী গুরুতর আহত হয়েছেন।
শনিবার (২০ জুন) দুপুর ২টার দিকে এই ঘটনাটি ঘটে। পরে গুরুতর আহত অবস্থা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসাধীন রয়েছে।
আহত শিক্ষার্থী দুলাভাই রাইতুল ইসলাম জানান, আমার শ্যালক এবার এসএসসি পরীক্ষা দিবে, আমার বাসায় বেড়াতে আসছিল। আজ দুপুরে নিজ বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায় ফেরার উদ্দেশ্যে চট্টলা এক্সপ্রেস ট্রেনে ওঠেন। ট্রেনটি তেজগাঁও এলাকা অতিক্রম করার সময় বগির ভেতরে ওত পেতে থাকা ৩ জন ছিনতাইকারী তোফায়েলের কাছে থাকা আইফোনটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তোফায়েল দিতে না চাইলে ছিনতাইকারীদে সাথে তার ধস্তাধস্তি হয়।একপর্যায়ে ছিনতাইকারী ধারালো ছুরি দিয়ে তোফায়েলের কোমরের ওপরের বাম পাশে আঘাত করে রক্তাক্ত জখম করে। এরপর ছিনতাইকারীরা চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে পালিয়ে যায়।পরে আমরা খবর পেয়ে আমার শ্যালকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছে।
তিনি আরো জানান,আমার বাসা হাজারীবাগের মাহাদী নগর ১৮ নম্বর রোডে আমার বাসায় বেড়াতে এসেছিল।ওর গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার অনন্তপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। তিনি চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থী।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশক্যাম্পে ইনচার্জ পরিদর্শক মো: ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান,তেজগাঁ এলাকা ট্রেনের মধ্যে থেকে এক শিক্ষার্থী ছিনতাইকারীর কবলে পড়ে আহত হন। বর্তমানে জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছে তার পিঠে ছুরিকাঘাত রয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করেছি।
রাজধানী তেজগাঁওয়ে চলন্ত ট্রেনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে তোফায়েল ইসলাম (২০) নামের এক এইচএসসি পরীক্ষার্থী গুরুতর আহত হয়েছেন।
শনিবার (২০ জুন) দুপুর ২টার দিকে এই ঘটনাটি ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক চিকিৎসাধীন রাখেন।
আহত শিক্ষার্থী দুলাভাই রাইতুল ইসলাম জানান, আমার শ্যালক এবার এইচএসসি পরীক্ষা দিবে, আমার বাসায় বেড়াতে আসছিল। দুপুরে নিজ বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায় ফেরার উদ্দেশ্যে চট্টলা এক্সপ্রেস ট্রেনে ওঠেন। ট্রেনটি তেজগাঁও এলাকা অতিক্রম করার সময় বগির ভেতরে ওত পেতে থাকা ৩ জন ছিনতাইকারী তোফায়েলের কাছে থাকা আইফোনটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
তোফায়েল দিতে না চাইলে ছিনতাইকারীদে সাথে তার ধস্তাধস্তি হয়।একপর্যায়ে ছিনতাইকারী ধারালো ছুরি দিয়ে তোফায়েলের কোমরের ওপরের বাম পাশে আঘাত করে রক্তাক্ত জখম করে। এরপর ছিনতাইকারীরা চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে পালিয়ে যায়।পরে আমরা খবর পেয়ে আমার শ্যালকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছে।
তিনি আরও জানান,আমার বাসা হাজারীবাগের মাহাদী নগর ১৮ নম্বর রোডে আমার বাসায় বেড়াতে এসেছিল।ওর গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার অনন্তপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।
তিনি চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থী। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান,তেজগাঁ এলাকা ট্রেনের মধ্যে এক শিক্ষার্থী ছিনতাইকারীর কবলে পড়ে আহত হন। বর্তমানে জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছে তার পিঠে ও কোমরে ছুরিকাঘাতে চিহ্ন রয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে অবগত করেছি।



















