টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 21 June 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের সভাপতি দিদার, সাধারণ সম্পাদক ডালিম

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
June 21, 2026 9:00 pm

সুপ্রিম কোর্ট বিটে কর্মরত নিয়মিত সাংবাদিকদের সংগঠন সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের (এসআরএফ) ২০২৬-২৭ মেয়াদের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক ইত্তেফাকের প্রতিবেদক মো. দিদারুল আলম। একইসঙ্গে দ্বিতীয়বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ঢাকা পোস্টের বিশেষ প্রতিনিধি মেহেদী হাসান ডালিম। শনিবার (২০ জুন) ঢাকা ক্লাবে আয়োজিত বার্ষিক সাধারণ সভায় নতুন কমিটির নাম ঘোষণা করেন নির্বাচন পরিচালনা উপকমিটির প্রধান মাজহারুল হক মান্না।

কমিটির সহসভাপতি কালবেলার হেড অব নিউজ কবির হোসেন, যুগ্ম-সম্পাদক বৈশাখী টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক এজাজুল হক মুকুল নির্বাচিত হয়েছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

কোষাধ্যক্ষ পদে স্টার নিউজের প্রতিবেদক ইমন মাহমুদ, সাংগঠনিক সম্পাদক পদে কালের কণ্ঠের জ্যেষ্ঠ প্রতিবেদক পিয়াস তালুকদার, দপ্তর সম্পাদক পদে যমুনা টেলিভিশনের নিজস্ব প্রতিবেদক মো. রাব্বি হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে বিডি নিউজের নিজস্ব প্রতিবেদক ইমরান নাফিজ, প্রশিক্ষণ ও কল্যাণ সম্পাদক পদে ডেইলি স্টারের প্রতিবেদক সিরাজুল ইসলাম রুবেল নির্বাচিত হয়েছেন।

কার্যনির্বাহী কমিটির সদস্য পদে নির্বাচিত পাঁচজন হলেন- চ্যানেল আইয়ের বিশেষ প্রতিনিধি মাজহারুল হক মান্না, আগামীর সময়ের জ্যেষ্ঠ প্রতিবেদক মোহাম্মদ গোলাম রব্বানী, দৈনিক সমাচারের জ্যেষ্ঠ প্রতিবেদক আমিনুল ইসলাম মল্লিক, নাগরিক টিভির স্টাফ রিপোর্টার অলিউল ইসলাম রনি ও সময় টিভির স্টাফ রিপোর্টার সৈয়দা সাবরিনা মজুমদার নির্বাচিত হয়েছেন।

এসআরএফের বিদায়ী সভাপতি মাসউদুর রহমান রহমান রানার সভাপতিত্বে এজিএমে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম, বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, সুপ্রিম কোর্ট বার সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আলী, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির প্রমুখ।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাসার ছাদে বাগিছাই পানি দিতে গিয়ে বোমা বিস্ফোরণে আঞ্জুমান ফেরদৌস দগ্ধ

ইংল্যান্ডের অধিনায়ক হলেন বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা খান

বীরগঞ্জে আলোর ভূবন সামাজিক সংঘের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

কুমিল্লা দেবিদ্বারে উন্নয়ন ও জনসেবার প্রত্যয়ে ভাইস চেয়ারম্যান পদে আলোচনায় আবুল কাশেম বেপারী

মিরপুরে বিশেষ অভিযানে গ্রেফতার অর্ধশতা‌ধিক

জন্মদিনের শুভেচ্ছা

বীরগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা ও টিন বিতরণ

প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনা মৃত্যু বেড়ে ৩৯ জন

গুলশানে বারে ড্যান্সার ও পার্লার কর্মীর গলাকাটা মরদেহ উদ্ধার

কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে ৬ জন গ্রেপ্তার। হুইস্কি-ইয়াবা ও স্কাফ সিরাপ উদ্ধার