টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 21 June 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রতিমন্ত্রী শাহে আলমকে নিয়ে সংবাদ প্রকাশের জেরে গ্রেপ্তার সাংবাদিকের জামিন

প্রতিবেদক
বগুড়া প্রতিনিধি
June 21, 2026 9:06 pm

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে জড়িয়ে অপপ্রচার ও মানহানিকর তথ্য ছড়ানোর অভিযোগে করা মামলায় কারাগারে থাকা ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মো. রেজানুর ইসলামের জামিন হয়েছে। রোববার (২১ জুন) বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১ আদালতের বিচারক মেহেদী হাসান এ জামিন মঞ্জুর করেন।

সাংবাদিক রেজানুর ইসলামের আইনজীবী তানজীম আল মিসবাহ বলেন, বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তার জামিনের আবেদন করা হয়। রোববার দুপুর পৌনে ১২টার দিকে আদালতে জামিন শুনানি হয়। সেখানে বাদীপক্ষের আইনজীবী আবদুল ওহাবও উপস্থিত ছিলেন। শুনানির সময় বাদীপক্ষের আইনজীবী আদালতকে বলেন, ভুল বোঝাবুঝি থেকে এই মামলা হয়েছে। দুইপক্ষের মধ্যে আপস–মীমাংসা হয়েছে। বাদীপক্ষও কারাগারে থাকা আসামির জামিন চায়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এ বিষয়ে বাদীপক্ষের আইনজীবী ও শিবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল ওহাব বলেন, মীর শাহে আলমকে জড়িয়ে অপপ্রচার ও মানহানিকর তথ্য ছড়ানোর অভিযোগে এ মামলা করা হলেও এ বিষয়ে প্রতিমন্ত্রী কিছুই জানতেন না। মামলার সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা নেই। ইতোমধ্যে প্রতিমন্ত্রী এই সংক্রান্ত বিবৃতিতে বলেছেন, তার নাম ব্যবহার করে বা তার পক্ষে দাবি করে কেউ যেন ব্যক্তিগত উদ্যোগে কোনো মামলা, বিবৃতি বা অন্য কোনো পদক্ষেপ না নেন। এ কারণে প্রতিমন্ত্রীর নির্দেশনায় গ্রেপ্তার সাংবাদিকের জামিনের উদ্যোগ নেওয়া হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার রাতে বগুড়া জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল সাইবার সুরক্ষা আইনের পাশাপাশি চাঁদাবাজির অভিযোগে করা এই মামলায় গাজীপুরের জয়দেবপুর এলাকা থেকে রেজানুরকে গ্রেপ্তার করে। রেজানুর জয়দেবপুর এলাকার বসুরা গ্রামের বাসিন্দা এবং দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক। শুক্রবার বিকেলে তাকে আদালতে হাজির করা হলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

উল্লেখ্য, প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে জড়িয়ে মানহানিকর তথ্য প্রচারের অভিযোগে সাইবার সুরক্ষা আইনে গত বুধবার রাতে বগুড়া সদর থানায় রেজানুর ইসলামসহ ছয় সাংবাদিকের বিরুদ্ধে মামলা হয়। এজাহারে চাঁদা দাবির অভিযোগও করা হয়। মামলাটি করেন স্থানীয় দৈনিক মহাস্থান পত্রিকার সম্পাদক ও বগুড়া প্রেসক্লাবের কোষাধ্যক্ষ তানভীর আলম।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

প্রেসিডেন্ট জিয়া ছিলেন আধুনিক বাংলাদেশের কারিগর

পরিচ্ছন্ন কালীগঞ্জ গড়ার প্রত্যয়ে এক নতুন পথচলা

ডিমলায় ওজনে কম দেওয়ায় ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা

ভূরুঙ্গামারীতে স্বাধীনতা যুদ্ধে রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ ও মিলনমেলা

ওলামায়ে হক্কানি ও আমরা এক দল: হেফাজতের আমির

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম

ওসমান হাদীর স্মরণে নাসিরনগরে এনসিপির উদ্যোগে আলোচনা সভা দোয়া ও মিলাদ মাহফিল

নিজস্ব তৈরি ‘ফাতাহ-৪’ ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে পাকিস্তান

সাইবার নিরাপত্তা আইন প্রয়োজন, তবে সাংবাদিকতা ব্যাহত করা যাবে না: প্রেস সচিব

পাবনা ব্যাংকার্স ফোরামের ঈদ পুনর্মিলনী ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত