টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 22 June 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আওয়ামী লীগ নামে কোনো সংগঠন নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
June 22, 2026 9:24 pm

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, দেশে এখন আওয়ামী লীগ নামে কোনো সংগঠন নেই। সোমবার (২২ জুন) মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জাবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিছু বলবেন কিনা এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ নামে কোনো সংগঠন নেই।’ তাই নিষিদ্ধ আওয়ামী লীগ উল্লেখ করার কথা জানান তিনি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি হয়নি। কয়েকটি জেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অতৎপরতা বৃদ্ধি পাওয়ার প্রেক্ষিতে ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় সেনা মোতায়েন করা হয়েছে। তিনি আরও বলেন, বিগত যেকোনো সময়ের তুলনায় বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো।

এর আগে সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-২ শাখা থেকে জারি করা এক জরুরি চিঠিতে ঢাকা ও চট্টগ্রামসহ দেশের ছয় জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্তের কথা জানানো হয়।

চিঠিতে বলা হয়, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন সংগঠন কর্তৃক দেশের বিভিন্ন স্থানে বেআইনি মিছিল, শোডাউন ও অন্যান্য কর্মসূচির মাধ্যমে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা রয়েছে। এর ফলে দেশের বিভিন্ন জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে।

এমতাবস্থায় ঢাকা মেট্রোপলিটন এলাকা, চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকা, গাজীপুর মেট্রোপলিটন এলাকা, নারায়গঞ্জ জেলা, গোপালগঞ্জ জেলা ও ফরিদপুর জেলার শান্তি-শৃঙ্খলা, জননিরপত্তা নিশ্চিতকরণ এবং জনগণের জানমালের সুরক্ষার লক্ষ্যে সোমবার (২২ জুন) তারিখ থেকে ৩০ জুন (মঙ্গলবার) পর্যন্তইন এইড টু সিভিল পাওয়ার- এর আওতায় প্রয়োজনীয় সংখ্যক সেনাসদস্য মোতায়েনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

তেজগাঁও ঢাকা পলিটেকনিকে ছাত্রদল- ছাত্র শিবিরের সংঘর্ষে আহত ১৬

ময়মনসিংহে পানিতে ডুবে ৫ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু

চূড়ান্ত হলো বিশ্বকাপের ৪৮ দলের স্কোয়াড, এক নজরে দেখে নিন

৩৫৫ কেজি নকল ঘি জব্দ, জরিমানা গুনলেন প্রতিষ্ঠান স্বত্বাধিকারী

৬ মাসেই সব কাজ শেষ হয়ে যায়নি’ বিরোধীদলকে পানিসম্পদ মন্ত্রী

টেকনাফে ৪০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে কুমিল্লা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি ফারুক, সাধারণ সম্পাদক জিতু

বিএনপি ও জামায়াতকে টিআইবি: কর্তৃত্বের সহিংস লড়াইয়ে দল অঙ্গসংগঠনকে নিয়ন্ত্রণ করুন

ভারত থেকে এলো আরও ৭ হাজার টন ডিজেল

কুমিল্লা-৬ আসনে নির্বাচনী হাজী আমিনুর রশিদ ইয়াসিনের গণসংযোগ ও লিফলেট বিতরণ