টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 23 June 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেট ছাড়ার আগ মুহূর্তে যা বলে গেলেন ডিসি সারওয়ার আলম

প্রতিবেদক
সিলেট প্রতিনিধি
June 23, 2026 4:18 pm

সিলেটের মানুষকে বিদায় জানিয়েছেন সদ্যবিদায়ী জেলা প্রশাসক সারওয়ার আলম। মঙ্গলবার (২৩ জুন) দুপুরে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে তিনি সিলেটকে বিদায় জানান।

জানা গেছে, বেসরকারি ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মঙ্গলবার দুপুর ২টা ২০ মিনিটের ফ্লাইটে সিলেট ছেড়ছেন সারওয়ার আলম। এয়ারলাইন্সের সিলেটের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সৈয়দ বেলায়েত হোসেন লিমন বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

মঙ্গলবার বেলা দেড়টার দিকে সোশ্যাল মিডিয়ায় বিদায়ী ডিসি সারওয়ার আলম ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে লেখেন, ‘বিদায় সিলেট। ভালো থাকুন সিলেটবাসী। আপনাদের ভালোবাসায় আমি ধন্য।’
শাহজালালের মাজারের ৭০০ বছরের রীতি ভাঙলেন ডিসি সারওয়ার
এদিকে, নতুন জেলা প্রশাসক নিয়োগ না হওয়া পর্যন্ত সিলেট কালেক্টরেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) পিংকি সাহা ভারপ্রাপ্ত জেলা প্রশাসকের দায়িত্ব পালন করছেন। সোমবার রাত থেকে তিনি এ দায়িত্ব পালন শুরু করেন।

মাজার সংশ্লিষ্টরা জানান, হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.)-এর মাজারের দীর্ঘদিনের চেনা আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নিয়েছিলেন সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলম। তার এই পদক্ষেপের পর দেশজুড়ে যেমন প্রশংসা ও নানামুখী আলোচনার ঝড় ওঠে, তেমনি তৈরি হয় বিতর্কও। এরই মধ্যে রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সারওয়ার আলমকে সিলেটের জেলা প্রশাসকের পদ থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে সংযুক্ত করা হয়।

বিদায়ের আগে ডিসি সারওয়ারের চমক, এবার জানা যাবে মাজারের কত টাকা লুট হয়
তার উদ্যোগে সোমবার দুপুরে খোলা হযরত শাহজালাল (র.) মাজারের দান বাক্সে মাত্র ৪ দিনে মোট ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা পাওয়া গেছে। এ অর্থ দিয়ে সোনালি ব্যাংক করপোরেট শাখায় একটি অ্যাকাউন্ট খোলা হয়েছে। এ ছাড়া, জেলা প্রশাসন থেকে এ অ্যাকাউন্টে আরও ৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী শিশুসহ পাঁচজন দগ্ধ

সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না

আমি ও আমার স্ত্রী মালয়েশিয়ার উষ্ণ অভ্যর্থনা-আতিথেয়তার জন্য কৃতজ্ঞ: প্রধানমন্ত্রী

পরকীয়া জেলা স্বামী স্ত্রীর নিহত

পরকীয়া জেরে স্বামী-স্ত্রী খুন ঘাতক প্রেমিক আটক

৭ কলেজের সমন্বয়ে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সিদ্ধান্ত

ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের

কুমিল্লায় তারুণ্যের উৎসব উপলক্ষে যুব সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত

ডাচ-ব্যাংলা ব্যাংক পিএলসির আর্থিক সাক্ষরতা কর্মশালা অনুষ্ঠিত

এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব

নাসিরনগরে  দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন, সম্প্রীতি বজায় রাখার আহ্বান এমপি এম এ হান্নানের