নারায়ণগঞ্জ রূপগঞ্জে কেমিক্যাল বিস্ফোরণ দগ্ধ তিন। তারা হলেন,মোঃবেলাল(৩৫),মোঃ রোমান (২০) ও মোঃ রাব্বানী(৩৫) জাতীয় বার্নে ভর্তি হয়েছে।
শুক্রবার (২৫ জুলাই) ভোর পাঁচটার দিকে দগ্ধ অবস্থায় জাতীয় বার্নওপ্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসলে ভর্তি দেওয়া হয়েছে।
জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান,নারায়ণগঞ্জ রূপগঞ্জের কেমিক্যাল বিস্ফোরণ হয়ে আমাদের এখানে তিনজন এসেছে,আমরা জানতে পেরেছিক্যামিকেলে বিস্ফোরণ হয়েছে।বেলালের ২০শতাংশ দগ্ধ রোমানের ৩৬ শতাংশ দগ্ধ ও রাব্বানীর ১৫ শতাংশ দগ্ধ হয়েছে। তাদেরকে ভর্তি দেওয়া হয়েছে।



















