উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ জারিফ (১৩) নামের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সকাল ৯ টা ১০ মিনিটে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)তে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।
শনিবার(২৬ জুলাই) সকাল ৯ টা ১০ মিনিটে
জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিবিড় পরিচর্যা কেন্দ্র(আইসিইউ)১৬নংবেড তার মৃত্যু হয়।
জারিফের বাবা মোঃহাবিবুর রহমান জানান,
আমার ছেলে সপ্তম শ্রেণীতে পড়তোআমারা আমার ছেলের মরদেহ উত্তরা আমার নিজ বাসায় সেক্টর -১২ রোড -৫ বাসা-৬৩ নিয়ে যাব পরে জানাজা শেষে কবরস্থানে দাফন করা হবে। আমাদের গ্রামের বাড়ি রাজবাড়ি জেলায় আমার এক ছেলে এক মেয়ে মেয়ে ইউনিভার্সিটির পড়াশোনা করে ।
জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আবাসিক চিকিৎসক ডা.শাওন বিন রহমান জানান,জাতীয় বার্নে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আই সি ইউ) ১৬ নম্বর বেডে জরিফ নামের আরো একজনের মৃত্যু হয়েছে। তার শরীরে ৪০শতাংশ দগ্ধ ছিল।এই নিয়ে জাতীয় বার্নে ১৬ জনের মৃত্যুর হল ও ঢাকা মেডিকেলে একজনে মৃত্যু হয়েছে। এই নিয়ে মোট মৃত্যু ১৭ জনে দাঁড়ালো।



















