উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ মাসুমা (৩৮) নামের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সকাল ১০ টা ১৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় আরো একজনের মৃত্যু হয়েছে।
শনিবার(২৬ জুলাই)সকাল ১০টা ১৫ মিনিটে
জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়।
নিহত মাসুমার স্বামী মোঃ সেলিম জানান, আমার স্ত্রী মাইলস্টোন স্কুল এন্ড কলেজের অফিস সহকারি হিসেবে কাজ করত। তাদের বাড়ি ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলা এলাকার আবুল কাশেমের। তিনি এক ছেলে এক মেয়েকে জননী ছিলেন, আমরা তুরাগ থানার নয়ানগর শুক্রভাঙ্গা এলাকায় থাকতাম।
জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আবাসিক চিকিৎসক ডা.শাওন বিন রহমান জানান, মাসুমা নামের আরো একজনের মৃত্যু হয়েছে। তার শরীরে ৯০ শতাংশ দগ্ধ ছিল।এই নিয়ে জাতীয় বার্নে ১৭ জনের মৃত্যুর হল ও ঢাকা মেডিকেলে একজনে মৃত্যু হয়েছে। এই নিয়ে মোট মৃত্যু ১৮ জনে দাঁড়ালো।



















