টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 26 July 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

তিতাসে আন্ডারগ্রাউন্ডের সন্ত্রাসী কন্ট্রাক্ট কিলার মামুন সম্রাট দুর্বৃত্তদের হাতে খুন

প্রতিবেদক
এস এ ডিউক ভূইয়া তিতাস
July 26, 2025 1:25 pm

কুমিল্লার দাউদকান্দিতে আন্ডারগ্রাউন্ডের শীর্ষ সন্ত্রাসী ও কন্ট্রাক্ট কিলার মামুন সম্রাট (২৮) দুর্বৃত্তদের হাতে খুন হয়েছেন। নিহত মামুন তিতাস উপজেলার শোলাকান্দি গ্রামের মোশাররফ হোসেন ওরফে মকবুল মেম্বারের ছেলে। পুলিশ জানায়, মামুন সম্রাটের বিরুদ্ধে তিতাস, দাউদকান্দিসহ বিভিন্ন থানায় মোট ২৩টি মামলা বিচারাধীন রয়েছে। তিনি গৌরীপুর ইউনিয়নের ভুলিরপাড় গ্রামের একটি ভাড়া বাসায় বসবাস করতেন।

পুলিশ সূত্রে আরও জানা যায়,গত শুক্রবার (২৫ জুলাই) মামুন সম্রাট তিনজন নারীসহ কক্সবাজার যাওয়ার উদ্দেশ্যে ঢাকা থেকে একটি বাসে রওনা হন। রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গৌরীপুর মোড়ে বাসটি থামলে তিনি পানি কিনতে নিচে নামেন। এ সময় ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা তার মাথা ও গলায় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে রক্তাক্ত অবস্থায় রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে যায়। ঘটনাস্থলেই মামুনের মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেন দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জুনায়েত চৌধুরী।স্থানীয়রা জানান, মামুন গৌরীপুর এলাকায় মাদক, চাঁদাবাজি, ফিটিংবাজি নিয়ন্ত্রণসহ কিশোর গ্যাং পরিচালনা করতেন। পাশাপাশি আন্ডারগ্রাউন্ডে ভাড়াটে খুনির কাজও করতেন। এসবের জের ধরেই হয়তো এ হত্যাকাণ্ড ঘটেছে। ওসি জুনায়েত চৌধুরী জানান, নিহতের মাথা ও গলায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ঘটনার পেছনের কারণ উদঘাটনে কাজ করছে পুলিশ।
তিনি আরও বলেন, মামুন সম্রাট প্রকাশ্যে ইয়াবা, ফেনসিডিল ও মদ বিক্রি করতেন এবং এলাকায় কিশোর গ্যাং নিয়ন্ত্রণ করতেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে বাড়ছে চাপ

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে প্রধানমন্ত্রীর শোক

উত্তরার এপিবিএন ডিআইজি কার্যালয়ের উপ পরিদর্শক রফিকুল ইসলাম ও তার স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির-অপকর্মের সংবাদ প্রকাশে,সংবাদ কর্মীদের হুমকির ঘটনায় আবারো দুদক সহ প্রশাসনিক দপ্তরের অভিযোগ! 

১৫ মার্চের মধ্যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের তথ্য চেয়েছে ইসি

যুক্তরাষ্ট্র ইউরোপকে বিভক্ত করতে চাইছে: ইইউ পররাষ্ট্র প্রধান

ইরান চুক্তির নথি দেখতে চেয়েছিল ইসরায়েল, প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র

শীতার্ত মানুষের মুখে হাসি ফোটাতে আশ ফাউন্ডেশনের কম্বল বিতরণ

নাসিরনগর ধরমন্ডল থেকে ১২ টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার

রাজধানীর খিলগাঁও এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

রাজধানীর হাসপাতালে আড়াই বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, ওয়ার্ড বয় গ্রেপ্তার