টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 29 June 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আগামী ৩০ দিন হরমুজ প্রণালি শুধুমাত্র ইরানের নিয়ন্ত্রণে থাকবে: আরাগচি

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
June 29, 2026 6:10 am

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, হরমুজ প্রণালি আগামী ৩০ দিন সম্পূর্ণভাবে ইরানের তত্ত্বাবধান ও ব্যবস্থাপনার অধীনে থাকছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে সই হওয়া সমঝোতা স্মারকই তেহরানকে এই নৌপথের নিয়ন্ত্রণ দিয়েছে বলে দাবি করেছেন তিনি।

রোববার (২৮ জুন) ইরাক সফরকালে বাগদাদে দেশটির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আলজাজিরার খবরে এ তথ্য জানা গেছে।

আরাগচি বলেন, ‘ইরানের ওপর চাপিয়ে দেওয়া যুদ্ধের সর্বশেষ ফলাফল এবং ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সই হওয়া সমঝোতা স্মারক সম্পর্কিত অগ্রগতি বিষয়ে আমি ইরাকের পররাষ্ট্রমন্ত্রীকে অবহিত করেছি।

তিনি আরও বলেন, ‘আগামী ৩০ দিন হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে ইরানের তত্ত্বাবধান ও ব্যবস্থাপনার অধীনে থাকবে। সব বাধা দূর হলে এই জলপথ আগের মতো পুরোপুরি সচল হবে। আমরা সেটিই বাস্তবায়নের জন্য কাজ করছি।’

আরাগচি বলেন, ‘এই দায়িত্ব ইসলামী প্রজাতন্ত্র ইরানের ওপরই ন্যস্ত। এ বিষয়ে অন্য কোনো পক্ষ বা রাষ্ট্রের কোনো ভূমিকা নেই। সমঝোতা স্মারকের আওতায় বিষয়টি পুরোপুরি স্পষ্ট। কোনো ধরনের হস্তক্ষেপ বা একতরফা পদক্ষেপ পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে এবং প্রণালিটি পুনরায় চালু হওয়ার প্রক্রিয়াও বিলম্বিত করবে।’

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

​রাজারহাটে জাতীয় ‘নারী শক্তি’ উপজেলা কমিটি গঠন ও এনসিপির কর্মী সভা অনুষ্ঠিত

বিএনপি নেতা মোহাম্মদ সালেককে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত

শান্তিপূর্ণ নির্বাচন দেখাতে চাই: সিইসি

বিশ্বশান্তি ও মানবতার কল্যাণে আখেরি মোনাজাত: মাইজভাণ্ডারে ১২০তম ওরশ সম্পন্ন

ভারী বৃষ্টিতে কক্সবাজারে পাহাড়ধসে নিহত বেড়ে ১৯

মেহেদী হাসানের নেতৃত্বে হেমায়েতপুর বড় মসজিদের ১০ কোটি টাকার সম্পত্তি উদ্ধার

কুমিল্লায় গত দুই মাসে ২৭ খুন, ১০৫ জনের অপমৃত্যু

নির্বাচনকে সেনাবাহিনীর সহায়তা প্রয়োজন: প্রধান উপদেষ্টা

৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পেরু