টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 1 July 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে জুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
July 1, 2026 3:28 pm

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি জুটের গুদামে ভয়াবহ আগুনে প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

বুধবার (১ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে ফতুল্লার দক্ষিণ সস্তাপুর এলাকায় মা মারজান এন্টারপ্রাইজ নামের জুটের গুদামে এ আগুন লাগে। খবর পেয়ে শিবু মার্কেট মডার্ন ফায়ার স্টেশনের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

ab980bd2-9c1d-4ca7-bcad-a87be6dd0b0c

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন বলেন, প্রায় ১৫০ ফুট দীর্ঘ জুটের গুদামটি আগুনে পুড়ে গেছে। এ ছাড়া পাশের একটি চায়ের দোকান ও একটি কাঠের দোকানের আংশিক ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৪০ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে। আগুনের কারণ হিসেবে বিদ্যুতের শর্টসার্কিটকে প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, সকালে গুদাম থেকে ধোঁয়া বের হতে দেখে এগিয়ে যান তারা। কিছুক্ষণের মধ্যেই আগুনের লেলিহান শিখা পুরো গুদামে ছড়িয়ে পড়ে। আগুন পাশের কয়েকটি স্থাপনাতেও ছড়িয়ে পড়ায় এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। এ সময় আশপাশের বাড়ির লোকজন নিরাপত্তার জন্য তাদের ঘরের আসবাবপত্র সরিয়ে নেন।ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে ।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

আপাতত বাড়ছে না মক্কা প্রতিরক্ষা জোটের পরিধি: পাকিস্তান

স্পেনকে বহিষ্কার ও বাকি ন্যাটো দেশগুলোকে শাস্তি দেবে যুক্তরাষ্ট্র

পতেঙ্গায় নৌ-শ্রমিকদের সমাবেশ ও মানববন্ধনে- শ্রমিকনেতা এম.নুরুল হুদা চৌধুরী ঈদের আগে শ্রমিকদের বেতন বোনাস পরিশোধ করুন

প্রধানমন্ত্রীর গাড়িবহরে ইট নিক্ষেপ, তদন্তে নেমেছে পুলিশ

বন্যায় চট্টগ্রাম বিভাগে প্রাণিসম্পদ খাতে ৭৭ কোটি টাকার ক্ষতি

ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের

কুড়িগ্রামে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

ছেলে ব্লাড ক্যান্সারে ঢাকা মেডিকেলে ভর্তি বাবা নামাজ পড়ে আর ফেরা হলো না ছেলে কাছে

‎সোহেলকে টার্গেট করে ফেসবুকে অপপ্রচার, প্রাণনাশের হুমকি

বিয়ের আশ্বাসে টাকা নিয়ে লাপাত্তা প্রেমিক