টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 1 July 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সখিপুরে নিখোঁজের দুইদিন পর নিজ বাসার পাশের ডোবা থেকে এক বিধবা নারীর লা-শ উদ্ধার

প্রতিবেদক
রেজাউল করিম রিফাত
July 1, 2026 6:58 pm

টাঙ্গাইলের সখিপুরে নিখোঁজের ২ দিন পর ইসরাত জাহান পারভীন (৪৬) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১ জুলাই) সকাল আনুমানিক ৮টা ১৫ মিনিটে সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন তার স্বামীর বাসার পাশের একটি নালার ডোবায় মরদেহটি দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহত ইসরাত জাহান পারভীনের স্বামী মৃত হুমায়ুন খান। তারা সখিপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের হাসপাতাল গেট এলাকায় নিজস্ব বাড়িতে বসবাস করতেন।
পরিবার সূত্রে জানা যায়, গত ২৯ জুন রাতে ইসরাত জাহান পারভীনের সঙ্গে তার ছেলের সর্বশেষ মোবাইল ফোনে কথা হয়। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। পরদিন (৩০ জুন) সকালে পরিবারের সদস্যরা একাধিকবার তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলেও কোনো সাড়া পাননি। বিষয়টি আত্মীয়-স্বজনকে জানানো হলে তারা বাসায় এসে দেখেন, বাড়ির মূল ফটক খোলা এবং ঘরের ভেতরের বিভিন্ন জিনিসপত্র এলোমেলো অবস্থায় রয়েছে। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান না পাওয়ায় পরিবারের পক্ষ থেকে সখিপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ হেলাল উদ্দিন বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। আশা করছি ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লায় ডিবির জালে ১০ ছিনতাইকারী

পার্কের পুকুরে পানিতে ডুবে কিশোরের মৃত্যু

আদালতে এসে ন্যায়বিচার চাইলেন রামিসার বাবা

হাতিরঝিলে বড় মগবাজার এলাকার একটি আবাসিক হোটেল থেকে এক যুবকের লাশ উদ্ধার

বোয়িংয়ের সঙ্গে ১৪ উড়োজাহাজ কেনার চুক্তি বৃহস্পতিবার

পরকীয়া জেলা স্বামী স্ত্রীর নিহত

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসা শিক্ষার্থী মৃত্যু

ফের হামলা হলে যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে যেভাবে পাল্টা জবাব দিবে ইরান

সাগরপথে মালয়েশিয়া পাচারের চেষ্টার সময় ৭ নারী-শিশুকে উদ্ধার

পাকিস্তান মধ্যস্থতাকারী হিসেবে ‘অসাধারণ’, পরবর্তী আলোচনাও পাকিস্তানেই: হোয়াইট হাউস

সাবস্টেশন প্রকল্পে চাঁদা দাবির অভিযোগে বিএনপি নেতাসহ ৪ জন গ্রেপ্তার