টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 1 August 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

তিতাসে একজন প্রধান শিক্ষক সাংবাদিক, ইমাম ও কবিরাজ!

প্রতিবেদক
এস এ ডিউক ভূইয়া তিতাস
August 1, 2025 2:25 pm

কুমিল্লার তিতাসের একজন প্রধান শিক্ষক ইমাম, সাংবাদিক ও কবিরাজী কাজ করেন বলে এমন অভিযোগ উঠেছে স্থানীয়দের কাছ থেকে। সেই জন্যই তিনি সময় মতো স্কুলে পৌঁছাতে পারেন না।এতে খুদে শিক্ষার্থীদের পড়াশোনা ঠিক মতো হচ্ছে না বলে জানা গেছে। সরজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার জগতপুর ইউনিয়নের মাছিমপুর আকবর আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদীন ভূইয়া গত (৩১ জুলাই) বৃহস্পতিবার স্কুলে আসেন সকাল ৯টা ৫০ মিনিটে।আর সহকারী শিক্ষকরা একই সময়ে স্কুলে প্রবেশ করতে দেখা গেছে। সময়মতো না আসার কারণ জানতে চাইলে জয়নাল আবেদীন ভূইয়া জানান,শিক্ষকতার পাশাপাশি তিনি সাংবাদিকতাও করেন এবং একটি পলিথিন ব্যাগ থেকে তিনটি পত্রিকার পরিচয়পত্র দেখান। শুধু তা-ই নয়, তিনি ইমামতি ও কবিরাজিও করেন বলে দাবি করেন।এদিকে সকাল ১০টা পর্যন্ত বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা ছিল মাত্র ৭-৮ জন।বিস্ময়করভাবে, ওই প্রধান শিক্ষক ছাড়াও অন্যান্য সহকারী শিক্ষকরাও প্রায় একই সময়ে স্কুলে প্রবেশ করেন।বিদ্যালয়ের এমন চিত্রে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও প্রশ্ন দেখা দিয়েছে-শিক্ষার মান উন্নয়ন কীভাবে হবে, শিক্ষকরা তো নিজেরাই নিয়ম মানেন না?

বিষয়টি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে অবগত করলে এহেন ঘটনায় স্কুলের প্রধান শিক্ষক জয়নাল আবেদীন ভূইয়াসহ সহকারী শিক্ষকদের শোকজ করে কারণ দর্শানোর নোটিস দিয়েছেন বলে শিক্ষা অফিস সূত্রে জানা গেছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

যশোর হাসপাতালে স্বর্ণের চেইন চুরির অভিযোগে নারী আটক

দিল্লির সঙ্গে আঁতাতেই আওয়ামী লীগ মিছিলের সুযোগ পাচ্ছে : মিয়া গোলাম পরওয়ার

দক্ষিণ রাউজানে শ্রী শ্রী মা মগদেশ্বরী ও গঙ্গা মন্দিরে মহাতীর্থ বারুণীস্নান উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

সাভারে সাংবাদিকের স্ত্রীকে হত্যাচেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগ, আ.লীগ নেতা মানিক ও তার বাহিনীর নারকীয় হামলা

নারী আসন ইসিতে মনোনয়নপত্র জমা দিলেন জামায়াত জোটের প্রার্থীরা

গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ শিশু তানজিলার মৃত্যু

আলফাডাঙ্গায় মধুমতি নদীভাঙন রোধে ফেলা হচ্ছে জিওব্যাগ

কুরবানী ঈদে আহত ও ছুরিকাঘাতে মেডিকেলে ৮০ জন চিকিৎসা নিয়েছে

যুক্তরাষ্ট্রের আরও একটি এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের

তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট চাকরিচ্যুত