রাজধানীর খিলগাঁও থানাধীন সিপাইবাগ উত্তর গোড়ান এলাকার একটি বাসা থেকে রাতে হোটেল ব্যবসায়ী তুলে নিয়ে গিয়ে সেনাবাহিনীর হত্যা করে পরিবারের অভিযোগ । নিহত নজরুল ইসলাম(৪৩)পেশায় হোটেল ব্যবসায়ী।
শনিবার (০২ আগস্ট) দুপুর সাড়ে বারোটার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে দ্রুতনিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের ফুফাতো ভাই মোঃ দিদার হোসেন জানান,আমার ভাই ওই এলাকায় হোটেলের ব্যবসা রয়েছে।গতরাত দশটার দিকে বাসায় সেনাবাহিনীর একটি টহল টিম বাসায় এসে দরজা নক করে।পরে ভিতরে গিয়ে বলে তুই ইয়াবা ব্যবসা করিস এই বলে ঘরে থেকে দেড় লক্ষ টাকা ও দুটো মোবাইল নিয়ে যায় এবং সঙ্গে তার স্ত্রী আকলিমা ও নজরুলকে বাসাবো কমিউনিটি সেন্টারে সিনা ক্যাম্পে নিয়ে যায়।পরে নির্যাতন করতে থাকে পরে অসুস্থ হয়ে পড়লে ২০০০ টাকা দিয়ে বলে হাসপাতালে নিয়ে যাও। মুগদা হাসপাতালে নিয়ে গেলে ওখানেই তার মৃত্যু হয় বলে জানান তিনি। পরে খিলগাঁও থানার পুলিশ উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে জরুরি বিভাগে মর্গে মরদেহ রয়েছে।
তিনি আরো জানান, আমাদের গ্রামের বাড়ি মাদারীপুর জেলা কালকিনি থানা গাঙ্গাশিয়া গ্রামের মৃত আব্দুর রহিম মোল্লার সন্তান। বর্তমানে,খিলগাঁও উত্তর গোড়ান সিপাহীবাগ ৪তলার গলির ভাড়া বাসায় থাকতেন। নিহত দুই ছেলের জনক ছিলেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক )মোঃ ফারুক হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।



















