টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 4 August 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নিহত শীর্ষ সন্ত্রাসী মামুনের সহযোগী- ১২ মামলার আসামি বুলেট ও ছোট মামুন ইয়াবাসহ গ্রেপ্তার

প্রতিবেদক
এস এ ডিউক ভূইয়া তিতাস
August 4, 2025 12:56 pm

কুমিল্লার তিতাসের নিহত শীর্ষ সন্ত্রাসী মামুন সম্রাটের ঘনিষ্ঠ সহযোগী ও বডিগার্ড কুখ্যাত রাকিবুল ইসলাম বুলেটকে (২৪) গ্রেপ্তার করেছে তিতাস থানা পুলিশ।বুলেট উপজেলার তারিয়াকান্দি এলাকার আব্দুল লতিফের ছেলে।গত সোমবার রাতে তিতাস থানা পুলিশ কদমতলীতে তার নানির বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে।বুলেটের বিরুদ্ধে তিতাস, দাউদকান্দি ও মুরাদনগর থানায় হত্যা, ডাকাতি, চুরি ও অস্ত্র মামলাসহ মোট ১২টি মামলা বিচারাধীন রয়েছে।পুলিশ জানায়, বুলেটের দেওয়া তথ্য অনুযায়ী অভিযান চালিয়ে নিহত মামুনের আরও এক সহযোগী, শোলাকান্দির পাকির আলীর ছেলে ‘ছোট মামুন’-কে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

তিতাস থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল উল্লাহ জানান, “আটক আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণপূর্বক আদালতে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, গত ২৫ জুলাই (শুক্রবার) নিহত মামুন সম্রাট তিনজন নারীসহ ঢাকা থেকে কক্সবাজারগামী একটি পরিবহনে রওনা হন। রাত সাড়ে ১১টার দিকে গৌরীপুর মোড়ে বাসটি থামলে তিনি পানি কিনতে নিচে নামেন। এ সময় ওঁত পেতে থাকা দুর্বৃত্তরা তাকে মাথা ও গলায় এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

স্থানীয় সরকারের সব অফিসের ছাদে সোলার প্যানেল বসানো হবে: মীর শাহে আলম

রাজারহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংগঠনের ৩৪ সদস্যের কমিটি গঠন

আসামে ভারতীয় বিমানবাহিনীর উড়োজাহাজ বিধ্বস্তে নিহত ৫

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার আগামী ২৬ সেপ্টেম্বর পদত্যাগ না করলে ২ অক্টোবর থেকে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি শুরু

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ আটক

শ্রুতিঅঙ্গনের ১৫ তম বর্ষের নিয়মিত শাস্ত্রীয়-উপশাস্ত্রীয় সংগীতানুষ্ঠান

কুমিল্লা চকবাজারে তারেক রহমানের ৩১ দফা লিফলেট বিতরণ ও গণসংযোগ

২৪ সেপ্টেম্বর জাতিসংঘে প্রথমবারের মতো ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

বালিয়াকান্দিতে গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার

প্রিপেইড মিটারে মাসিক চার্জ থাকছে না: বিদ্যুৎমন্ত্রী