টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 4 August 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লা- ২ তিতাস হোমনাকে আধুনিক মডেল উপজেলায় রুপান্তর করাই আমার স্বপ্ন __ ড.মোশাররফ

প্রতিবেদক
এস এ ডিউক ভূইয়া তিতাস
August 4, 2025 3:40 pm

বিএনপির জাতীয় স্হায়ী কমিটির সিনিয়র সদস্য, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা ড.খন্দকার মোশাররফ হোসেন বলেন, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মোতাবেক আপিলের পরও যদি কুমিল্লা ২ তিতাস হোমনা আসন বহাল থাকে তাহলে আমি এই আসন থেকেই নির্বাচন করবো ইনশাআল্লাহ,দল যদি মনোনয়ন প্রদান করে। তিতাস হোমনাকে আধুনিক মডেল উপজেলায় রুপান্তর করাই আমার স্বপ্ন।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁর গুলশানের বাস ভবনে ঢাকাস্থ তিতাস উপজেলা জাতীয়তাবাদী ফোরামের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় কালে তিতাস ও হোমনাবাসীকে আস্বস্ত করে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

ড.মোশাররফ আরও বলেন, যেহেতু দলের শীর্ষ নেতৃবৃন্দের অনুরোধ ও সিদ্ধান্তে ২০১৮ সালে বিএনপির অংশগ্রহণে সর্ব শেষ নির্বাচনে উক্ত আসনে মরহুম এমকে আনোয়ার এর অনুপস্থিতে দলীয় মনোনয়ন পেয়ে আমি কুমিল্লা ১ দাউদকান্দি ও মেঘনার পাশাপাশি কুমিল্লা ২ তিতাস হোমনা আসন থেকেও মোট ২ টি আসনে নির্বাচন করে ছিলাম। যদিও সেই নির্বাচন টা ছিল চরম প্রহশন । যা পৃথিবীর ইতিহাসে বিরল দিনের ভোট রাতেই কেটে নিয়েছিল পতিত সৈরাচার আওয়ামী লীগ সরকার। আমরা তাদেরকে বিশ্বাস করে ভুল করেছিলাম। যাইহউক এই হোমনা ও তিতাস উপজেলা আমার অনেক প্রিয়। আমি বহু আগে থেকেই কুমিল্লা উত্তর জেলা বিএনপির সভাপতি থাকাকালীন হোমানায় অনেক রাজনৈতিক বিচরন করেছি।তখন মরহুম এমকে আনোয়ার সাহেব চাকুরিতে ছিলেন। ততকালীন হোমনার বিএনপি সভাপতি মরহুম মর্তুজা হোসেন মোল্লাসহ সকল নেতৃবৃন্দের সাথে আমার চমৎকার সু সম্পর্ক ছিল।

পরবর্তীতে ২০০২ সালে বৃহত্তর দাউদকান্দির উত্তরান্চলের নয়টি ইউনিয়ন নিয়ে নতুন প্রশাসনিক থানা তথা তিতাস উপজেলা নামে একটি স্বতন্ত্র উপজেলা সৃষ্টি করে এই উত্তরান্চলের উন্নয়নের দরজা উম্মুক্ত করে দিলাম। এই তিতাসের সর্বস্তরের জনগণের প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্রীয় বিভিন্ন ষড়যন্ত্রের কারণে তিতাসবাসী আমাকে জাতীয় সংসদে পাঠাতে পারেনি। এসব কারণে আমি ও তাদের প্রত্যাশা অনুযায়ী আর কোন উন্নয়ন কর্মকান্ডে অংশ গ্রহণ করতে পারিনাই। ড.মোশাররফ অনেক আশাবাদ ব্যক্ত করে আরও বলেন, এবার নির্বাচন কমিশনের সিদ্ধান্তে আসন যদি এইরকম থাকে তা হলে তিতাস বাসীর বহু আকাংখার ফসল হিসেবে আমি তিতাস হোমনা আসন কুমিল্লা ২ থেকে নির্বাচন করবো এবং জনগণের রায়ে যদি বিএনপি সরকার গঠন করে তা হলে এই হোমনা তিতাসের উন্নয়নে অসমাপ্ত কাজগুলো বাস্তবায়ন করে আমার স্বপ্ন ও হোমনা তিতাসবাসীর প্রত্যাশা পুরণে আমি চেষ্টা করবো। আর হোমনা তিতাসকে দুটি আধুনিক মডেল উপজেলায় রুপান্তর করবো। ড.মোশাররফ হোমনা তিতাসবাসীর কাছে দোয়া চেয়েছেন। মতবিনিময় কালে প্রসঙ্গক্রমে তিনি কুমিল্লা ১ দাউদকান্দি মেঘনা আসনে তাঁর উত্তরসূরী হিসেবে তারই সুযোগ্য পুত্র বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সুপ্রিম কোর্টের আইনজীবী ড.খন্দকার মারুফ হোসেন আসন্ন নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন চাইবেন এবং নির্বাচনে অংশ গ্রহণ করবেন বলে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।নির্বাচনী আসনের সীমানা পুনর্নিনির্ধারন ও আগামী ৯ আগষ্ট ঢাকার কাকরাইলের আইডিইবি ভবনে অনুষ্ঠিতব্য ঢাকাস্থ তিতাস উপজেলা জাতীয়তাবাদী ফোরাম এর নব গঠিত কমিটির অভিষেক ২০২৫ এর প্রস্তুতি বিষয়ে আলাপ চারিতা ও মত বিনিময় কালে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড.খন্দকার মারুফ হোসেন,ঢাকাস্থ তিতাস উপজেলা জাতীয়তাবাদী ফোরামের সভাপতি দাউদউজ্জামান সিকদার লিটন, ঢাকাস্থ দাউদকান্দি উপজেলা জাতীয়তাবাদী ফোরামের সেক্রেটারি জসিম উদদীন, তিতাস উপজেলা জাতীয়তাবাদী ফোরামের সহ-সভাপতি লায়ন শেখ ফরিদ উদ্দিন,সাধারণ সম্পাদক ইয়াহিয়া খান, যুগ্ম সাধারণ সম্পাদক নেজামুল হক রিপন,সাংগঠনিক সম্পাদক এডভোকেট আলমগীর কবির ও মহসিনসহ আরো অনেকে। ফোরামের নেতৃবৃন্দ তাদের রাজনৈতিক অভিভাবক এর আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দৃঢ় প্রত্যয় ও প্রতিশ্রুতি মুলক বক্তব্য শুনে তাদেরকে খুব ই প্রফুল্ল ও আনন্দিত দেখা যায়।ফোরামের নেতৃবৃন্দ আগামী জাতীয় নির্বাচনে তাদের করণীয় বিষয়েও প্রতিশ্রুতি প্রদান করেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ব্যারিস্টার নাজির আহমদের মতো মেধাবীদের কাজে লাগালে দেশ কাঙ্খিত লক্ষ‍্যে পৌঁছতে পারবে -ভিসি প্রফেসর ড. এ এম সারওয়ারউদ্দিন চৌধুরী

নাসিরনগর ধরমন্ডল থেকে ১২ টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিশুর মৃত্যু

শিবগঞ্জ উপজেলার পিআইও বদলির নোটিশে জনমনে ক্ষোভ

নাসিরনগরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতেপ্রেমিকার অনশন

আজ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন

জুলাই বিপ্লবের মাধ্যমে বিএনপির ১৭ বছরের আন্দোলন পূর্ণতা পেয়েছে: রিজভী

পাকিস্তান দূতাবাসের সামনে থেকে ভুয়া ডিজিএফআই সদস্য গ্রেফতার

বাঁচতে চান ক্যান্সারে আক্রান্ত হতদরিদ্র মিন্টু মিয়া, ‎মানবিক ও আর্থিক সাহায্যের আবেদন

কুমিল্লায় শীতার্ত মানুষের মাঝে সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের কম্বল বিতরন