টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 6 July 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রাথমিক শিক্ষক মন্ডলীরাই জাতির নেতা  মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এড. আহমেদ আযম খান।

প্রতিবেদক
রেজাউল করিম রিফাত
July 6, 2026 7:22 pm

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, প্রাথমিক শিক্ষকরা একেকজন জাতির দায়িত্ব পালনকারী নেতা, শিক্ষক মানেই জাতির নেতা। আজ সোমবার সখিপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হলরুমে ‘প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
‎

উপজেলা নির্বাহী অফিসার মো: আশরাফুল আলমের সভাপতিত্বে এবং প্রাথমিক শিক্ষা অফিসার মো: মাসুদুর রহমানের সঞ্চালনায় সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য উপস্থাপন করেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী ব্যক্তিত্ব বেগম নার্গিস সিদ্দিকা, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি সখিপুর উপজেলা শাখার সভাপতি খুরশিদ জাহান এবং সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক টিটু।
‎

বিজ্ঞাপন বিজ্ঞাপন

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন মাস্টার, সাবেক সভাপতি খোরশেদ আলম মাস্টার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কবির হাসান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মীর আবুল হাসেম আজাদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সিকদার মোহাম্মদ সবুর রেজাসহ উপজেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন সখিপুর উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকবৃন্দ, প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হক, সদস্য সচিব আনোয়ার কবীর, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাজারহাটে উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ

হরমুজের পর মালাক্কা প্রণালি নিয়ে শঙ্কা তৈরি হচ্ছে কেন?

অপরাধী সিন্ডিকেটের গোপন আস্তানা উপড়ে ফেলতে হবে : রিজভী

পাকিস্তান দূতাবাসের সামনে থেকে ভুয়া ডিজিএফআই সদস্য গ্রেফতার

নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

অংশ নিতে না পারা শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী

জুলাই আন্দোলনের দুই বছর, ২০২৪ সালের আজকের দিনে হয়েছিল সূচনা

২০২৫ সালে সারাদেশে ২৭ হাজার ৫৯টি অগ্নিকাণ্ড দিনে গড়ে ৭৫টি, আহত ২৬৭, নিহত ৮৫ জন

জাতীয় পতাকা বিধি যথাযথভাবে প্রতিপালনের নির্দেশ

ফ্যাসিবাদ ও তার দোসরদের মোকাবেলা করতে ব্যর্থ হয়েছে ইউনুস সরকার