টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 8 July 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জাতিসংঘ পুলিশ প্রধানদের সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী-আইজিপির অংশগ্রহণ, ভবিষ্যতের নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
July 8, 2026 11:42 pm

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত পঞ্চম জাতিসংঘ পুলিশ প্রধানদের সম্মেলন (5th United Nations Chiefs of Police Summit-UNCOPS 2026)-এ অংশ নিয়েছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। পাঁচ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন তিনি। প্রতিনিধিদলে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) মো. আলী হোসেন ফকিরও রয়েছেন।

দুই দিনব্যাপী (৭-৮ জুলাই) এই সম্মেলনে জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর পুলিশ প্রধান, মন্ত্রী পর্যায়ের প্রতিনিধি এবং নীতিনির্ধারকরা বিশ্বশান্তি ও নিরাপত্তা জোরদারে ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা করছেন। সম্মেলনের মূল তিনটি প্লেনারি সেশনের বিষয়বস্তু হলো— জাতিসংঘ পুলিশের ভবিষ্যৎ রূপরেখা (Vision for the Future of UN Police), জাতিসংঘ পুলিশিংয়ে উদ্ভাবন ও নতুন প্রযুক্তি (Innovations and New Technologies in UN Policing) এবং আন্তঃদেশীয় চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি (Enhancing International Cooperation to Address Transnational Challenges)।
সম্মেলনের প্রথম অধিবেশনে বক্তব্য প্রদানকালে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান বিশ্বের নিরাপত্তা চ্যালেঞ্জ দিন দিন আরও জটিল হয়ে উঠছে। প্রযুক্তির দ্রুত বিকাশ এবং আন্তঃদেশীয় অপরাধচক্রের বিস্তারের কারণে প্রথাগত পুলিশিং ব্যবস্থায় যুগোপযোগী ও মৌলিক পরিবর্তন আনা প্রয়োজন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

বাংলাদেশকে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অন্যতম শীর্ষ অবদানকারী দেশ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতের যেকোনো নিরাপত্তা পরিস্থিতি মোকাবিলায় দেশের ফর্মড পুলিশ ইউনিট (FPU)-কে আধুনিক ও সক্ষম করে গড়ে তোলা হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ পুলিশে সোয়াত (SWAT), বোম্ব ডিসপোজাল ইউনিট, সাইবার ও সংগঠিত অপরাধ তদন্ত বিশেষজ্ঞ, ফরেনসিক বিশেষজ্ঞ, ইমিগ্রেশন পুলিশ এবং ইন্টেলিজেন্স-লেড পুলিশিংয়ের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হয়েছে।
বিশ্বব্যাপী জ্ঞান, দক্ষতা ও প্রযুক্তির কার্যকর বিনিময় নিশ্চিত করতে বাংলাদেশের পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী ‘জাতিসংঘ পুলিশ জ্ঞান ও উদ্ভাবন নেটওয়ার্ক (UN Police Knowledge and Innovation Network)’ প্রতিষ্ঠার প্রস্তাব উত্থাপন করেন।

তাঁর মতে, এই প্ল্যাটফর্মের মাধ্যমে সদস্য রাষ্ট্রগুলো নিজেদের সেরা অনুশীলন, প্রযুক্তিগত অভিজ্ঞতা এবং উদ্ভাবনী কৌশল পরস্পরের সঙ্গে ভাগাভাগি করতে পারবে।
এ ছাড়া জলবায়ু পরিবর্তনজনিত বৈশ্বিক নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক প্রস্তুতি ও সমন্বয় জোরদারের লক্ষ্যে ‘বার্ষিক পরিবেশ পুলিশিং সম্মেলন (Annual Environment Policing Conference)’ আয়োজনেরও প্রস্তাব দেন তিনি।

বক্তব্যের শেষাংশে স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্ব সম্প্রদায়ের প্রতি একটি অভিযোজনক্ষম, উদ্ভাবনী এবং শান্তি ও মানবতার প্রতি দায়বদ্ধ জাতিসংঘ পুলিশ ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান।

সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থাপিত দূরদর্শী প্রস্তাবনা এবং বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার উপস্থিত আন্তর্জাতিক প্রতিনিধিদের মধ্যে ব্যাপক প্রশংসা ও ইতিবাচক সাড়া পেয়েছে।

সম্মেলনে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম বিভাগ (DPO), অপারেশনাল সাপোর্ট বিভাগ (DOS) এবং রাজনৈতিক ও শান্তি বিনির্মাণ বিষয়ক বিভাগ (DPPA)-এর আন্ডার-সেক্রেটারি-জেনারেলসহ বিভিন্ন সদস্য রাষ্ট্রের মন্ত্রী পর্যায়ের প্রতিনিধি ও পুলিশ প্রধানরা উপস্থিত ছিলেন।

শি/পা

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

‎সাভারে সোলার লাইট উদ্বোধন ও কৃষি প্রণোদনা বিতরণ

‎আমানউল্লাহ আমানের ভাইয়ের বিজয়ে উচ্ছ্বাস, রাসেলের অভিনন্দন ও ছাত্রদলীয় প্রত্যয় ঘোষণা

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ডের ম্যাচে জয় পেলো মেক্সিকো

তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট চাকরিচ্যুত

এক্সপ্রেসওয়েতে মরদেহ উদ্ধার,বাসে ভাড়া নেয়ার সময় টাকা দেখে ইসমাইলকে হত্যার পরিকল্পনা

বীরগঞ্জে বাল্যবিবাহ মুক্ত শিবরামপুর ইউনিয়ন ঘোষণা

জাবেদের ফ্ল্যাটে মিলেছে ৩০০ কোট, ৫৩২ টাই ও ১০০ কামিজ

আমরা এরইমধ্যে ১২০টি অধ্যাদেশ যাচাই-বাছাই সম্পন্ন করেছি: আইনমন্ত্রী

শাজাহানপুরের একটি বাসা থেকে এক গৃহ- পরিচালিকা মরদেহ উদ্ধার করেছে পুলিশ

ঝিনাইদহে প্রকাশ্য দিবালোকে সরকারি বই বিক্রি: ধরা পড়লেন অধ্যক্ষ খলিলুর রহমান