টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 10 July 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ছয় মিনিটের ঝড়ে মরক্কোকে কাঁদিয়ে প্রথম সেমিফাইনালে ফ্রান্স

প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
July 10, 2026 11:04 am

বোস্টন স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণের পর আক্রমণ করতে থাকে ফ্রান্স। গোলের সবচেয়ে সহজ সুযোগ এসেছিল ম্যাচের ২৫তম মিনিটে। কিলিয়ান এমবাপেকে পেনাল্টি বক্সে ফাউল করেন নুসাইর মাজরাউই, ফলে পেনাল্টি পায় ফ্রান্স। তবে সময় নিয়ে নেওয়া এমবাপের দুর্বল স্পট-কিক সহজেই ধরে ফেলেন মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনু।

এরপর লুকা দিনের দূরপাল্লার শট ক্রসবারে লেগে ফিরে আসে, তবুও মরক্কোর রক্ষণভাগ দৃঢ় অবস্থান ধরে রাখে। অবশেষে দ্বিতীয়ার্ধে এসে দিশা খুঁজে পায় ফ্রান্স। ৬ মিনিটের মধ্যে করে দুই গোল।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

৬০তম মিনিটে গোল করে ফ্রান্সকে এগিয়ে দেন এমবাপে। বক্সে বেশ দূর থেকে চোখ ধাঁধানো শটে বল জালে জড়িয়ে দেন তিনি (১-০)। এর ৬ মিনিটের মাথায় উসমান দেম্বেলে করেন আরেক গোল।

ওই গোলেও আক্রমণের সূচনা করেন এমবাপেই। বুদ্ধিদীপ্ত দৌড়ে তিনি দুইজন ডিফেন্ডারকে নিজের দিকে টেনে নেন, ফলে বক্সের ঠিক বাইরে দেম্বেলের সামনে তৈরি হয় পর্যাপ্ত ফাঁকা জায়গা। সেই সুযোগ কাজে লাগিয়ে দেম্বেলে নিচু করে বাঁকানো শট নেন। বুনু বলটি ঠেকানোর চেষ্টা করলেও সেটি তার হাত ছুঁয়ে জালের নিচের কোণে ঢুকে পড়ে (২-০)। শেষ পর্যন্ত ওই ২-০ ব্যবধান নিয়েই মাঠ ছেড়েছে ফ্রান্স। দিদিয়ের দেশমের শিষ্যরা সহজেই উঠে গেছে শেষ চারে।

ম্যাচে একতরফা দাপট দেখিয়েছে ফ্রান্স। সেই তুলনায় গোল কমই হয়েছে। অনেকটা সময় ফ্রান্সকে আটকে রেখেছিল মরক্কো। কিন্তু ৬ মিনিটের এক ঝড়ে তছনছ হয়ে গেছে তাদের রক্ষণ দুর্গ। কিলিয়ান এমবাপে আর উসমান দেম্বেলের জোড়া গোলে ভর করে মরক্কোকে ২-০ ব্যবধানে হারিয়েছে ফ্রান্স।

এই জয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে কিলিয়ান এমবাপের দল। মরক্কোর বিদায় হয়ে গেছে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকেই।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে দুদকের মামলায় সাবেক সমবায় কর্মকর্তার ৫ বছরের কারাদণ্ড

ধানমন্ডিতে অ্যাপেক্সের শোরুমে আগুন

কুমিল্লা হোমনায় বজ্রপাতে ২ নারী-সহ ১ পুরুষের মৃত্যু

কুমিল্লা-২ আসনে জাতীয় পার্টির সাবেক এমপি আমির হোসেন ভূইয়ার মনোনয়নপত্র দাখিল

ঢাকায় ফিরলেন মির্জা ফখরুল সংঘাত-প্রতিশোধ নয়, সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে: রাষ্ট্রপতি

সাভারের হেমায়েতপুরে শীতার্তদের পাশে ইতিহাস ফাউন্ডেশন

রাজধানীর শাহবাগ থানা পৃথক ঘটনায় নারীসহ ৩জনে মরদেহ উদ্ধার করেছে পুলিশ

হাসপাতালের জন্য প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম তৈরি হবে দেশেই, কারখানা উদ্বোধন

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর স্ত্রীর সঙ্গে লেক ভ্রমণে ডা. জুবাইদা

পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন