টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 10 July 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষাও স্থগিত

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
July 10, 2026 7:34 pm

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির অবনতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন পাঁচ জেলার শনিবার (১১ জুলাই) অনুষ্ঠেয় এইচএসসির তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিষয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া পরীক্ষার নতুন সময়সূচি পরে জানানো হবে।

শুক্রবার (১০ জুলাই) চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. পারভেজ সাজ্জাদ চৌধুরীর সই করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবহাওয়ার মারাত্মক অবনতি ও বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান জেলার সব পরীক্ষাকেন্দ্রে ১১ জুলাই অনুষ্ঠেয় তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (বিষয় কোড-২৭৫) পরীক্ষা স্থগিত করা হয়েছে। এ পরীক্ষার পরিবর্তিত সময়সূচি পরে প্রকাশ করা হবে।

এদিকে বিদ্যুৎ বিচ্ছিন্নতার কারণে পরীক্ষার্থীদের দ্রুত বিষয়টি জানাতে সব কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের মাইকিং করার নির্দেশ দেওয়া হয়েছে। এতে পরীক্ষার্থী ও তাদের অভিভাবকেরা সময়মতো এ তথ্য জানতে পারবেন ।

এর আগে একই কারণে ৮ জুলাই চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন সব জেলার এইচএসসি ও সমমানের পরীক্ষাও স্থগিত করা হয়। বন্যার কারণে এ অঞ্চলের অনেক শিক্ষাপ্রতিষ্ঠানও বন্ধ রয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

দেশের মানুষকে বগুড়ার মানুষের মতো সুখী করতে চাই: তারেক রহমান

রুপালি পর্দা থেকে ড্রয়িংরুম: রচনার ‘দিদি নাম্বর ওয়ান’ হয়ে ওঠা

দুর্নীতি করলে এই মন্ত্রণালয়ে ২৪ ঘণ্টাও থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী

আ’লীগ দোসর এলজিইডির হিসাবরক্ষক কাজী আসাদুলের তেলেসমাতি: একই কর্মস্থলে ১৯ বছর, দুর্নীতির মাধ্যমে অঢেল সম্পদের মালিক

বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর

জাতিসংঘ মহাসচিবের বার্তা পারমাণবিক অস্ত্রের সম্পূর্ণ নির্মূলের আন্তর্জাতিক দিবসে

চাঁপাইনবাবগঞ্জে গরু চুরির চোর চক্রের মুলহোতাসহ গ্রেফতার-৫

আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা নিয়ে রিট খারিজ

দলীয় সিদ্ধান্ত অমান্য করার কারণে ব্যারিস্টার রুমিন ফারহানা সহ ৯ জনকে বহিষ্কার করছে বিএনপি

চাঁদাবাজি

রাজধানীর কাফরুলে চাঁদাবাজি করতে গিয়ে দুই চাঁদাবাজ আটক