টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 13 July 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চলতি বছরেই প্রতিটি উপজেলায় ১০০ শয্যার হাসপাতাল করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
July 13, 2026 5:12 pm

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, চলতি বছরের মধ্যেই দেশের প্রতিটি উপজেলা হাসপাতালকে ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে উন্নীত করার পরিকল্পনা নিয়েছে সরকার। এ লক্ষ্যে হাসপাতালগুলোর সেবার পরিধিও বাড়ানো হবে।

সোমবার (১৩ জুলাই) সকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

মন্ত্রী বলেন, প্রাথমিক ও প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নিয়েছে সরকার। এ নিয়োগে প্রায় ৮০ শতাংশ নারী থাকবেন।

তিনি বলেন, স্বাস্থ্যসেবা মানুষের আরও কাছাকাছি পৌঁছে দিতে এবং প্রাথমিক স্বাস্থ্যব্যবস্থাকে শক্তিশালী করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, পরিকল্পনা অনুযায়ী, প্রতিটি উপজেলা হাসপাতালে কিডনি ডায়ালাইসিস সেবা চালু, আধুনিক প্যাথলজি বিভাগ স্থাপন এবং নবজাতকের মায়েদের জন্য মাতৃদুগ্ধ পান করানোর বিশেষ ব্যবস্থা রাখা হবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নববর্ষের উৎসবের চারদিনে থাইল্যান্ডে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১৫৪ জনের

‎জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হল কক্ষে শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

দায়িত্ব পালনের সময় দলীয় বিষয় বিবেচনা করা হবে না: অ্যাটর্নি জেনারেল

লাইসেন্সিং জট কমাতে অস্থায়ী অনুমোদনের পথে সরকার: বাণিজ্যমন্ত্রী

চার দেশের কাছে ৮.৬ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

রাজারহাটে ৮২ লাখ টাকার হাট, দোকানদার নেই-উদ্বোধনের কয়েক মাস পরও ফাঁকা শেড নির্মাণ শেষ, জমেনি ব্যবসা; সুফল পাচ্ছেন না ক্রেতা-বিক্রেতা

সরকার বাধ্যতামূলক অবসরে পাঠালো পুলিশের ঊর্ধ্বতন ১৩ কর্মকর্তাকে

বীরগঞ্জে পটল চাষে কৃষকের মুখে হাসি

শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার

আশা খাঁ স্কুল শিক্ষার্থী গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা

জুলাই সনদ পুরোপুরি বাস্তবায়ন করবে বিএনপি: মির্জা ফখরুল