রাজধানীর শাহবাগের কার্জন হল এলাকার ফুটপাত থেকে অজ্ঞাতনামা(৪৫)এক নারীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার(১২ আগষ্ট) বিকেল চারটার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) স্বপন জানান,আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করে ।
তিনি আরো জানান,আশপাশের লোকজনে মুখে আমরা জানতে পারি অজ্ঞাত ওই নারী ওই এলাকায় থাকতোভবঘুরে প্রকৃতির ছিল তার নাম পরিচয় এখনো জানতে পারিনি বিস্তারিত জানার চেষ্টা চলছে। সিআইডি ক্রাইমসিনকে খবর দেওয়া হয়েছে প্রযুক্তির সহায়তায় তার নাম পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।মরদেহ ঢাকা মেডিকেলের জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে।



















