টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 14 July 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সম্পর্কের টানাপোড়েনে এক ‘পথহারা মন’

প্রতিবেদক
বিনোদন ডেস্ক
July 14, 2026 5:47 pm

দীর্ঘ আট বছর পর নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের পরিচালনায় অভিনয় করলেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। তাদের নতুন নাটকের নাম ‘পথহারা মন’।

প্রেম, সম্পর্কের টানাপোড়েন ও মানুষের আবেগকে কেন্দ্র করে নির্মিত এ নাটকে জাহিদ হাসানের সঙ্গে অভিনয় করেছেন খায়রুল বাসার, তানজিম সাইয়ারা তটিনী ও দীপা খন্দকার। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন ডা. এজাজুল ইসলাম ও মনিরা আক্তার মিঠু।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

নির্মাতা রাজ জানান, ‘পথহারা মন’ মূলত ভালোবাসা, সম্পর্কের টানাপোড়েন এবং মানুষের আবেগের গল্প। দর্শক যেন নিজেদের জীবনের কিছু মুহূর্ত এই নাটকে খুঁজে পান, সেই ভাবনা থেকেই গল্পটি নির্মাণ করা হয়েছে।

জাহিদ হাসানকে নিয়ে সর্বশেষ ২০১৮ সালে ‘ছেলেমানুষি’ নামে সাত পর্বের একটি ধারাবাহিক নাটক নির্মাণ করেছিলেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। বৈশাখী টেলিভিশনে প্রচারিত সেই নাটকের পর এবারই আবার একসঙ্গে কাজ করলেন এই নির্মাতা-অভিনেতা জুটি।

এ প্রসঙ্গে রাজ বলেন, ‘দীর্ঘদিন পর জাহিদ ভাইয়ের সঙ্গে কাজ করতে পেরে আমি খুব আনন্দিত। তার অভিনয় দক্ষতা নাটকটিকে অন্য মাত্রা দিয়েছে। একই সঙ্গে অভিজ্ঞ ও তরুণ শিল্পীদের সমন্বয়ে দারুণ একটি টিম পেয়েছি।’

জাহিদ হাসানও জানিয়েছেন, ‘রাজের সঙ্গে আমার কাজের অভিজ্ঞতা সবসময়ই ভালো। অনেকদিন পর আবারও তার পরিচালনায় কাজ করছি, এটা আমার জন্য আনন্দের। গল্পটি খুব আন্তরিক। আমার অভিনীত চরিত্রটিও বেশ চ্যালেঞ্জিং। শুটিংয়ের পরিবেশও দারুণ।’

গত ১০ জুলাই ঢাকার উত্তরায় শুরু হয়েছে ‘পথহারা মন’-এর শুটিং। মঙ্গলবার (১৪ জুলাই) নাটকটির দৃশ্যধারণ শেষ হওয়ার কথা রয়েছে।

নাটকটির গল্প লিখেছেন জাকিয়া হোসেন তৃষা। পাণ্ডুলিপি তৈরি করেছেন আসাদ জামান ও মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। শিগগিরই ইউটিউবের সিনেমাওয়ালা চ্যানেলে মুক্তি পাবে ‘পথহারা মন’।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

পুলিশের ঊর্ধ্বতন ২৩ কর্মকর্তাকে একযোগে বদলি

কামরাঙ্গীচরে ছুরিকাঘাতে আহত শিক্ষার্থীর চিকিৎসাধীন মৃত্যু

নওগাঁর পত্নীতলায় ১৫০ (একশত পঞ্চাশ) পিচ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডলসহ আটক ১

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল

ফিফা বিশ্বকাপ ফুটবল-২০২৬ আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর

নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু

দেশের নৌবহরে যুক্ত হলো জাপানিজ পাঁচ আধুনিক টহল বোট

কুমিল্লা সদর দক্ষিণে মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

ছদ্মবেশে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান