রাজধানীর শিল্পাঞ্চল থানার বেগুনবাড়ি এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় নওরিন (৩) নামে এক শিশু নিহত হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল চারটার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা পৌঁনে ৭টার দিকে মৃত ঘোষণা করেন।
তাকে হাসপাতালে নিয়ে আসা বাবা মোহাম্মদ নাজিম জানান,বিকেল চারটার দিকে সপরিবারে আমরা বেগুন বাড়ির এলাকার একটি গলি দিয়ে হেঁটে যাচ্ছিলাম। কিছুদূর যাওয়ার পর নওরিন হঠাৎ করে দৌড় দিয়ে আমাদের থেকে দূরে চলে যায় হঠাৎ দ্রুতগামী একটি ব্যাটারি চালিত অটোরিক্সা এসে তাকে ধাক্কা দিলে তার মাথায় গুরুতর জখম হয়। পরে নওরিনকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে অবস্থার অবনীত হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলের জরুরী বিভাগে নিয়ে আসলে তাকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান,আমার গ্রামে বাড়ি জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার মাজারেরচর এলাকায়।বর্তমানে বেগুনবাড়ি এলাকায় পরিবার নিয়ে থাকি,আমার দুই সন্তান নওরিন ছিল ছোট। ঢাকা মেডিকেল কলেজহাসপাতাল পুলিশ ক্যাম্পের
ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান,
মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে অবগত করা হয়েছে।



















