টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 15 July 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি,দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়কে শিক্ষার্থীরা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
July 15, 2026 3:24 pm

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজধানীর বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। তাদের ঘোষিত ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচির প্রেক্ষিতে সড়কে নেমেছে তারা। এদিকে সম্ভাব্য কর্মসূচি সামনে রেখে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ মোড়গুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে।

বুধবার (১৫ জুলাই) এইচএসসি ও সমমান পরীক্ষা শেষ হওয়ার পর রাজধানীর উত্তরার বিএনএস সেন্টার, মিরপুর ১০ গোলচত্তর, সায়েন্সল্যাব এলাকায় এমন চিত্র দেখা যায়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এদিকে শিক্ষার্থীদের আন্দোলনের মুখেও বুধবার দেশের ৫৯ জেলায় এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষা শেষে আজ ঢাকাসহ সারাদেশে বিক্ষোভের ডাক দিয়েছেন শিক্ষার্থীরা।

ঢাকার শিক্ষার্থীরা কয়েকটি স্পটে জড়ো হয়ে সেখান থেকে ‘লংমার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি করার ঘোষণা দিয়েছেন।

তারা ঢাকার উত্তরার বিএনএস সেন্টারের সামনে, শাহবাগ, সায়েন্সল্যাব এলাকায় অবস্থান নেবেন। পরে লং মার্চ শুরু করবেন বলে জানিয়েছেন। শিক্ষার্থীদের এ লংমার্চ কেন্দ্র করে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা

​মাদক ও চাঁদাবাজমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার আমিনুল হকের

আয়াতুল্লাহ আলি খামেনি নিহত, নিশ্চিত করল ইরানি গণমাধ্যম

শুভ জন্মদিন

নানিয়ারচর সেনা জোনের উদ্যো‌গে উন্নত চিকিৎসায় আর্থিক সহায়তা প্রদান

হোসেনি দালানের তাজিয়া মিছিলে মানুষের ঢল

ক্যান্টনমেন্ট এলাকায় ছিনতাইকারীরা চলন্ত ট্রেন থেকে ফেলে দিলে প্রাণ গেল এক যুবকের

বেগম জিয়া গণতন্ত্র প্রতিষ্ঠায় সারাটা জীবন উৎসর্গ করেছিলেন: মির্জা ফখরুল

তৃতীয় লিঙ্গের সদস্যদের মাঝে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠিত হয়েছে

নৌপথে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ২৬ সিদ্ধান্ত: নৌপরিবহন মন্ত্রী