টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 16 July 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আইসিসির নতুন কমিটির চেয়ারম্যান হলেন তামিম ইকবাল

প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
July 16, 2026 8:56 am

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নবগঠিত ফ্র্যাঞ্চাইজি লিগস কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল। স্কটল্যান্ডের এডিনবরায় অনুষ্ঠিত আইসিসির বার্ষিক সভায় এ সিদ্ধান্ত অনুমোদন করা হয়।

নতুন এই কমিটি বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগগুলোর নীতিমালা প্রণয়ন, সমন্বয় এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কাজ করবে। তামিমের নেতৃত্বাধীন কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন নামিবিয়া ক্রিকেটের ড. রুডি ভ্যান ভুরেন, ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) দেবজিত সাইকিয়া, ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) প্রধান নির্বাহী রিচার্ড গুল্ড এবং ক্রিকেট অস্ট্রেলিয়ার টড গ্রিনবার্গ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

একই বৈঠকে আইসিসি গভর্ন্যান্স রিভিউ কমিটি নামে আরেকটি উপ-কমিটি গঠন করেছে। এর চেয়ারম্যান হয়েছেন বিসিসিআইয়ের দেবজিত সাইকিয়া। কমিটির অন্য সদস্যরা হলেন দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের ড. মোহাম্মদ মুসাজি এবং আইসিসির স্বাধীন পরিচালক ড. রোজ রিভাজ।

বার্ষিক সভায় আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মরিশাসকে আইসিসির ১১১তম সদস্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এ ছাড়া ক্যারিবীয় ক্রিকেটের উন্নয়নে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজকে ১ কোটি ২৮ লাখ ২০ হাজার মার্কিন ডলার ঋণ অনুমোদন করেছে আইসিসি বোর্ড।

এদিকে ক্রিকেট কানাডার স্থগিতাদেশ প্রত্যাহারের জন্য পুনর্বহালের শর্ত অনুমোদন করা হয়েছে। তবে সব শর্ত পূরণ না হওয়া পর্যন্ত তাদের স্থগিতাদেশ বহাল থাকবে।

শ্রীলঙ্কা ক্রিকেটের সংবিধান সংস্কারের অগ্রগতি পর্যালোচনা করে দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছে আইসিসি। একই সঙ্গে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত আইসিসি বোর্ড সভায় শ্রীলঙ্কা ক্রিকেটের প্রতিনিধিত্বও স্থগিত থাকবে।

সভায় নবনির্বাচিত বিসিবি সভাপতি তামিম ইকবালকে বাংলাদেশের ফুল মেম্বার ডিরেক্টর হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হয়েছে।

অন্যদিকে সদস্যপদের শর্ত ভঙ্গের অভিযোগে ফ্রান্স ক্রিকেটকে ‘অন নোটিশে’ রাখার সিদ্ধান্তও অনুমোদন করেছে আইসিসির বার্ষিক সাধারণ সভা।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে ১২ লাখ ৭০ হাজার শিক্ষার্থী

২০২৭ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় প্রায় ১ কোটি ৭০ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ করল বিজিবি

ঢামেকের মধ্যেই অচেতন অবস্থায় পড়ে ছিল অজ্ঞাতনামা ব্যক্তি মরাদেহ

যুক্তরাষ্ট্রের ‘অযৌক্তিক দাবির’ মুখে ভেস্তে গেল শান্তি আলোচনা: ইরানি সংবাদমাধ্যম

কবিতা

তনু হত্যার ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ

চাল, ডিম ও মুরগির দাম বেড়েছে, স্বস্তি নেই মাছের বাজারেও

পটিয়ার কৈয়গ্রামে হিলফুল ফুযুল শান্তি সংঘের দশম দ্বি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন

তিতাসে যৌথ অভিযানে অস্ত্র ও নগদ টাকা উদ্ধার, গ্রেফতার- ১