টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 17 July 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে হাম ও উপসর্গ নিয়ে এ পর্যন্ত প্রাণহানি ৭৮০

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
July 17, 2026 7:21 pm

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের হাম ও হাম উপসর্গ নিয়ে প্রাণহানি বেড়ে ৭৮০ জনে দাঁড়িয়েছে। শুক্রবার (১৭ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে এসময়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৬৮৫ শিশুর। এসময় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৫ শিশু। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এ সময়ে মোট ৭৮০ শিশু মারা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৪০ জনের হাম শনাক্ত হয়েছে, এ নিয়ে মোট হাম আক্রান্ত ১৪ হাজার ২৪৪। গত ২৪ ঘণ্টায় ৮৭৩ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা ১ লাখ ১৬ হাজার ১১ জন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৯৮ হাজার ৬০০ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৯৫ হাজার ৩১ জন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

শিবগঞ্জে মাসুদ রানা ড্রাইভার নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

এক বৈঠকেই সমাধান সম্ভব নয় কেন, ব্যাখ্যা তেহরানের

গুলশানের একাধিক বাড়িতে মিলেছে এডিস মশার লার্ভা

ছিনতাইকারীর খপ্পরে পড়ে আহত এক নারী

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জনকে দিনাজপুরে বদলি করা হয়েছে

বীরগঞ্জে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে শিশুদের প্রচার অভিযান ও সাংস্কৃতিক অনুষ্ঠান

স্কটল্যান্ডে বাংলাদেশের কনসাল ড. ওয়ালী তছর উদ্দিনকে ইবিএফসিআই’র সংবর্ধনা প্রদান

খিলগাঁওয়ে পৃথক ঘটনায় দুই যুবকে ঝুলন্ত মরদেহ উদ্ধার।

কিশোর ইজিবাইক চালকের স্বপ্ন ভাঙা দস্যু চক্র ধরা

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের সঙ্গে টানা এক মাসের যুদ্ধেও পিছু হটেনি ইরান,নানামুখী চ্যালেঞ্জে ট্রাম্প