টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 22 July 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

অপরাধ বিষয়ক সাংবাদিক আবু হেনা রাসেল আর নেই

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
July 22, 2026 9:41 pm

ঢাকায় কর্মরত অপরাধ বিষয়ক সিনিয়র সাংবাদিক আবু হেনা রাসেল আর নেই। তিনি দৈনিক খবর সংযোগের বিশেষ প্রতিনিধি ছিলেন। পাশাপাশি ‘বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের’ (ক্র্যাব) কার্যনির্বাহী কমিটির নির্বাচিত সদস্য ছিলেন তিনি।

গতকাল বুধবার দুপুর ১টা ২০ মিনিটে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর। তিনি এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য সহকর্মী, স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার গ্রামের বাড়ি রাজশাহী সদরে। তিন দশকেরও বেশি সময় ধরে তিনি ঢাকায় সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ছিলেন। রাজধানীর মোহাম্মদপুরের বছিলা এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

জানা গেছে, বুধবার রাজধানীর আসাদগেট সংলগ্ন তালুকদার ফিলিং স্টেশনে মোটরসাইকেলে জ্বালানি তেল নিতে গিয়েছিলেন আবু হেনা রাসেল। সেখানে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে স্থানীয়রা তাকে উদ্ধার করে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নিয়ে যান। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সাংবাদিক আবু হেনা রাসেলের মৃত্যুতে ক্র্যাব পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া। একজন সহকর্মী, সংগঠক ও আপনজনকে হারিয়ে শোকাহত তার সহকর্মীরা। ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল ও সাধারণ সম্পাদক এম এম বাদশাহসহ কার্যনির্বাহী কমিটির নেতারা তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

গতকাল বিকেল সোয়া ৪টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) চত্বরে ক্র্যাব কার্যালয়ের সামনে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়।

আবু হেনা রাসেল দৈনিক খবর সংযোগের বিশেষ প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি দৈনিক ভোরের কাগজ, সমকাল, কালের কন্ঠসহ জাতীয় বিভিন্ন গনমাধ্যমে কাজ করছেন। তিনি ঢাকা রিপোর্টার্স ইউনিটি ও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের বিভিন্ন পদে নির্বাচিত হয়ে নেতৃত্ব দিয়েছেন। বর্তমানে ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির এক নম্বর নির্বাহী সদস্য ছিলেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

দেড় জোড়া বাড়বে আরও লোডশেডিং

রাজারহাটে জিন্নাত হত্যার পর হত্যায় অভিযুক্তদের বাড়িঘর লুটের অভিযোগ, আমলী আদালতে মামলা

কুমিল্লায় বিজিবির অভিযানে ১৪৮ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার

ঝিনাইদহে প্রকাশ্য দিবালোকে সরকারি বই বিক্রি: ধরা পড়লেন অধ্যক্ষ খলিলুর রহমান

প্রবাসী সম্মাননা ২০২৫-এ ভূষিত হলেন যুুুুুু্ক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ড. ওয়ালী তছর উদ্দিন এমবিই,জেপি

বিপুল পরিমাণ সিমেন্টসহ ৪ জন পাচারকারী আটক

শাপলা চত্বর হত্যাকাণ্ড ছিল হেফাজতকে নির্মূলের পরিকল্পনার অংশ: চিফ প্রসিকিউটর

ডাকসুর উদ্যোগে জুলাই স্মৃতিস্তম্ভ ‘জুলাই নির্ভীক’ উদ্বোধন

জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে পুলিশকে জনআস্থা অর্জন করতে হবে;অপরাধে যুক্ত হলে বিভাগীয় শাস্তির পাশাপাশি ফৌজদারি ব্যবস্থা- স্বরাষ্ট্রমন্ত্রী

গাছে গাছে আমের মুকুল সুভাস ছড়াচ্ছে ঘ্রাণ