টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 19 August 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

১০১ টাকার প্রতীকী মূল্যে ৫ শহীদ পরিবারকে দোকান বরাদ্দ

প্রতিবেদক
কে.এস.ইসলাম
August 19, 2025 2:41 pm

রাজধানীর মিরপুর-১ সনি সিনেমা হলের বিপরীতে অবস্থিত স্বাধীন বাংলা সুপার মার্কেটে মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে অনুষ্ঠিত এক অনন্য মানবিক আয়োজনে জুলাই আন্দোলনের পাঁচ শহীদ পরিবারের কাছে প্রতীকী মূল্য মাত্র ১০১ টাকার বিনিময়ে ৫টি দোকান দলিলসহ হস্তান্তর করা হয়েছে।

এর আগে গত ৪ আগস্ট “মিরপুর ফ্যাসিস্টমুক্ত দিবস-২০২৫” উপলক্ষে স্বাধীন বাংলা সুপার মার্কেট কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছিল যে, মিরপুরে নিহত শহীদ পরিবারের জন্য আজীবন ব্যবহারযোগ্য দোকান বরাদ্দ দেওয়া হবে। যাচাই-বাছাই শেষে চূড়ান্তভাবে নিম্নোক্ত শহীদ পরিবারের হাতে দোকান হস্তান্তর করা হয়—

বিজ্ঞাপন বিজ্ঞাপন

১. শহীদ সিফাত – দলিল গ্রহণ করেন পিতা কামাল হাওলাদার
২. শহীদ আনোয়ার হোসেন পাটোয়ারী – দলিল গ্রহণ করেন ভাই আব্দুল্লাহ আল মারুফ পাটোয়ারী
৩. শহীদ হাফিজুর রহমান – দলিল গ্রহণ করেন স্ত্রী মোছাঃ বিথী খাতুন
৪. শহীদ ফজলু – দলিল গ্রহণ করেন স্ত্রী সুরাইয়া
৫. শহীদ মনিরুজ্জামান মোল্লা – দলিল গ্রহণ করেন স্ত্রী সামিরা ইসলাম তানবী

স্বাধীন বাংলা সুপার মার্কেটের মালিকদের একজন ফরহাদ হোসেন এসময় আবেগঘন কণ্ঠে বলেন,
“আমরা এই মার্কেটের ৫টি দোকান অসহায় শহীদ পরিবারের হাতে তুলে দিচ্ছি। জুলাই শহীদদের কাছে আমরা চিরঋণী। বয়সের কারণে হয়তো স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে সরাসরি রাস্তায় নামতে পারিনি, কিন্তু যারা জীবন দিয়ে আন্দোলনকে এগিয়ে নিয়েছেন, তাঁদের জন্য কিছু করা আমাদের নৈতিক দায়িত্ব। সেই দায়বোধ থেকেই এই উদ্যোগ।”

তিনি আরও বলেন,
“আজ থেকে শহীদ পরিবারের সদস্যরাও স্বাধীন বাংলা সুপার মার্কেটের অংশ হয়ে গেলেন। আপনাদের উপস্থিতির জন্য ধন্যবাদ।”

উল্লেখ্য, জুলাই-আগস্ট আন্দোলনে নিহত এই পাঁচ শহীদের পরিবার দীর্ঘদিন ধরে আর্থিকভাবে অস্বচ্ছল অবস্থায় জীবনযাপন করছিলেন। স্বাধীন বাংলা সুপার মার্কেট কর্তৃপক্ষের এ উদ্যোগ তাঁদের জীবনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে অনুষ্ঠানে উপস্থিত সকলে আশাবাদ ব্যক্ত করেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সরকার সশস্ত্র বাহিনীকে চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর: রাষ্ট্রপতি

ভারি বৃষ্টিতে জলাবদ্ধতায় ভোগান্তিতে রাজধানীবাসী

বোয়িংয়ের সঙ্গে ১৪ উড়োজাহাজ কেনার চুক্তি বৃহস্পতিবার

দৌলতদিয়ার পদ্মায় বাসডুবি,নৌ মন্ত্রণালয়ের ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন,তিন কর্মদিবসের জানানোর নির্দেশ

মারা গেলেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী কিংবদন্তি খেলোয়াড় ডিফেন্ডার ব্রিটো

অবৈধ VOIP সরঞ্জাম ও ১,৫৪৭টি বিভিন্ন কোম্পানীর সিম সহ মূলহোতা রাজু গ্রেফতার

ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দর ও হাইফা এলাকায় ইরানের হামলা

চট্টগ্রামের সার্বজনীন শ্রী শ্রী বুড়াঠাকুর সেবাশ্রমের ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী

প্রযুক্তিতে দক্ষ তরুণরাই গড়বে সমৃদ্ধ বাংলাদেশ: আইসিটি মন্ত্রী

কারাগার থেকে বেরিয়ে অস্ত্র কিনতে ৫৭ লাখ টাকা লুট