ঢাকা কলেজ ও সিটি কলেজের সংঘর্ষের ঘটনায় আহত হয়ে দুইজন ঢাকা মেডিকেলে জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছে। তারা হলেন,মোঃ সাব্বির(২২)ঢাকা কলেজ প্রথম বর্ষের শিক্ষার্থী ও মোঃ জামির (২১) ঢাকা কলেজ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
বৃহস্পতিবার (২১আগস্ট) দুপুর ২টার দিকে আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসাধীন রয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক জানান, ঢাকা কলেজ ও সিটি কলেজের সংঘর্ষের ঘটনায় দুই ছাত্র ঢাকা মেডিকেলে এসেছে তাদেরকে জরুরিভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।



















