রাজধানীর শ্যামপুর জুরাইন এলাকার রাস্তা থেকে অজ্ঞাতনামা (৬০) এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
শুক্রবার (২২ আগস্ট) সকাল ছয়টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শ্যামপুর থানার উপ-পরিদর্শক (এস আই) দীপক কুমার পাল জানান, আমরা খবর পেয়ে শ্যামপুর জুরান এলাকায় রাস্তা উপরে অচেতন অবস্থায় ওই বৃদ্ধাকে দেখতে পায় । পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
তিনি আরো জানান,নিহত বৃদ্ধে নাম পরিচয় এখনো জানা যায়নি বিস্তারিত জানার চেষ্টা চলছে, স্থানীয় লোকের মুখে জানতে পারি ওই বৃদ্ধ ওই এলাকায় ভবঘুরে প্রকৃতির ছিল ওই এলাকায় থাকতো আমাদের ধারণা অসুস্থতা জনিত কারণেই তার মৃত্যু হয়েছে। তবুও ময়নাতদন্তের প্রতিবেদনে রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে তার মরদেহ ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।সিআইডি ক্রাইমসিনকে খবর দেওয়া হয়েছে প্রযুক্তির সহায়তায় তার নাম পরিচয় সনাক্ত করা যাবে বলেও জানান তিনি।



















