টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 29 July 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

অতিরিক্ত পররাষ্ট্র সচিব ফেরদৌসি শাহরিয়ার মারা গেছেন

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
July 29, 2026 11:27 pm

অতিরিক্ত পররাষ্ট্র সচিব ও বিসিএস (পররাষ্ট্র) ক্যাডারের ১৮তম ব্যাচের কর্মকর্তা ফেরদৌসি শাহরিয়ার মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (২৯ জুলাই) বিকেল সাড়ে ৪টায় বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৫৪ বছর। পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

ফেরদৌসি শাহরিয়ার ১৯৯৯ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সহকারী সচিব হিসেবে যোগদান করেন। কর্মজীবনে ফেরদৌসি শাহরিয়ার ব্যাংকক, রোম, ম্যানচেস্টার ও ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ মিশনসমূহে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি সিঙ্গাপুরে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। মৃত্যুকালে তিনি স্বামী, তিন সন্তান এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

রাষ্ট্রদূত ফেরদৌসি শাহরিয়ারের মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা, পররাষ্ট্র সচিব এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা গভীর শোক প্রকাশ করেন। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

পটিয়ায় রাহাত আলী উচ্চ বিদ্যালয়ে প্রথম বারের মত নবাগত স্কাউট ছাত্রদের দীক্ষা ও তাঁবুবাস অনুষ্ঠিত

বেড়িবাঁধের গাছ কেটে রাস্তা নির্মাণ পদ হারালেন সেই বিএনপি নেতা জাহাঙ্গীর

এইচএসসির প্রশ্ন কঠিন হওয়ায় ‘ভুয়া, ভুয়া’ স্লোগানে পরীক্ষা কেন্দ্রে হামলা

ঢামেকে আহত ডা. আসাদুর রহমানকে দেখতে স্বরাষ্ট্রমন্ত্রী ও সমাজকল্যাণ মন্ত্রী

পাওনাদার বাসায় ঢুকে একই পরিবারে চারজনকে কুপিয়ে জখম নিহত ১ আহত ৩

সারা দেশে বোমা হামলার শঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি

স্বদেশে ফিরে শোকের সাগরে তারেক রহমান !

মিরসরাই সীমান্তে ১৯ ভারতীয় গরুসহ আটক ৪ চোরাকারবারি

মায়ের সামনে রাস্তা পারাপারের সময় অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বেচ্ছাশ্রমে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের শুভ উদ্বোধন