টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 30 July 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ থেকে কাঁঠাল আমদানির অনুমতি দিলো চীন

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
July 30, 2026 9:36 am

সংগৃহীত ছবি

বাংলাদেশ থেকে চীনে তাজা কাঁঠাল রফতানির জন্য অনুমোদন দিয়েছে দেশটির কাস্টমস বিভাগ। বুধবার (২৯ জুলাই) অনুমোদনের এই তথ্য জানায় ঢাকার চীন দূতাবাস। গত ২৭ জুলাই চীনের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অফ কাস্টমস অফ চায়না (জিএসিসি) এই অনুমোদন জারি করে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

অনুমোদনে বলা হয়, চীনের আমদানি শর্ত পূরণ করে বাংলাদেশের কৃষি মন্ত্রণালয়ের প্রাসঙ্গিক আইন ও প্রবিধান অনুসারে, তাৎক্ষণিকভাবে কার্যকর করে, বাংলাদেশ থেকে কাঁঠাল আমদানির অনুমতি দেয়।

শর্তের মধ্যে আছে, চীনে রফতানি করা সব কাঁঠাল বাগান ও প্যাকিং প্ল্যান্ট বাংলাদেশের পক্ষ থেকে পর্যালোচনা করতে হবে এবং চীনের পক্ষ থেকে নিবন্ধিত ও অনুমোদন দিতে হবে। রফতানি করা পণ্যগুলো এই ঘোষণার প্রাসঙ্গিক বিধানগুলো মেনে না চললে সঠিক শনাক্তকরণের সুবিধার্থে নিবন্ধন তথ্যের মধ্যে নাম, ঠিকানা ও নিবন্ধন নম্বর অন্তর্ভুক্ত থাকতে হবে। প্রতিটি বার্ষিক রফতানি মৌসুমের আগে, বাংলাদেশের পক্ষকে চীনা পক্ষকে নিবন্ধিত সংস্থাগুলোর একটি তালিকা সরবরাহ করতে হবে, যা চীনা পক্ষের পর্যালোচনা এবং অনুমোদনের পরে কাস্টমসের সাধারণ প্রশাসনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে এবং নিয়মিত আপডেট করা হবে।

প্রধানমন্ত্রীর সাম্প্রতিক সফরে চীনের সঙ্গে কাঁঠাল রফতানির বিষয়ে একটি সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ।

বিশ্বজুড়ে বিভিন্ন পণ্য রফতানি করা চীন বাংলাদেশ থেকে কাঁঠাল নেওয়ার বিষয়ে আগ্রহী।

এর আগে, গত বছরের মে মাসে চীন যখন বাংলাদেশ থেকে প্রথমবার কাঁচা আম আমদানি শুরু করে, তখন তারা কাঁঠাল ও পেয়ারার মতো ফল আমদানিতেও আগ্রহ দেখিয়েছিল। চীন হলো কাঁঠালের সবচেয়ে বড় আমদানিকারক। তারা তাদের চাহিদার বড় অংশ ভিয়েতনাম ও থাইল্যান্ড থেকে পূরণ করে।

অন্যদিকে বাংলাদেশ কাঁঠাল উৎপাদনকারী প্রধান দেশগুলোর অন্যতম হলেও বৈশ্বিক বাজারে দেশের অংশগ্রহণের হার কম।

মালয়েশিয়ার ডুরিয়ান ফলের মতো বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল চীনে রফতানি করে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব বলে মনে করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানান, সাম্প্রতিক চীন সফরে এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে এবং চীনারা বাংলাদেশের কাঁঠাল অত্যন্ত পছন্দ করেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

পল্লবীতে ১৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত গ্রেপ্তার

সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী’র ১২০তম উরস্শ রীফ উপলক্ষে বিশেষ মোনাজাতে সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (মাঃ) সমাজে ধর্মসাম্য ধনসাম্য বিচারসাম্যই হলো মাইজভাণ্ডারী দর্শনের মূলমন্ত্র

চিলমারীতে সিলগালা করা ৯ লাখ ঘনফুট বালু নিলাম ছাড়াই লুট

জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে পুলিশকে জনআস্থা অর্জন করতে হবে;অপরাধে যুক্ত হলে বিভাগীয় শাস্তির পাশাপাশি ফৌজদারি ব্যবস্থা- স্বরাষ্ট্রমন্ত্রী

থার্ড টার্মিনাল প্রকল্পে দুর্নীতিকারীদের ছাড় নয়: বিমান প্রতিমন্ত্রী

আশেকানে গাউসিয়া হক ভাণ্ডারী বিবিরহাট শাখার ব্যবস্থাপনায় সৃষ্টির কল্যানে মাইজভাণ্ডারী দর্শন শীর্ষক আলোচনা সভা ও ত্বরীকত সম্মেলন

বিমান দুর্ঘটনা

ব্রাহ্মণবাড়িয়ার হুজুর বাড়ি দারুন নাজাত মহিলা মাদ্রাসায় বিদ্যুৎ-ট্রান্সফরমার বিস্ফোরণ স্টাফসহ দগ্ধ ৮ শিক্ষার্থী

কবিতাঃ(১২৯২)

পারস্য উপসাগরে মার্কিন সেনারা হাঙ্গরের খোরাক হবে: ইরানের মুখপাত্র

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা