টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 30 July 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ধামরাইয়ে পোশাক কারখানায় ভয়াবহ আগুন, আহত ২; ক্ষতির পরিমাণ প্রায় ১০ কোটি টাকা

প্রতিবেদক
মোঃ ওবায়দুল খান
July 30, 2026 11:24 pm

ঢাকার ধামরাই উপজেলার কুশুরা ইউনিয়নের বকচর এলাকায় অবস্থিত ইউনিভার্সেল ট্রিমিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামে একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় দুই শ্রমিক আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ধামরাই ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কারখানার কর্মীদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফলে আগুন পাশের অংশে ছড়িয়ে পড়ার আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

অগ্নিকাণ্ডে আহত শ্রমিকরা হলেন মো. মানিক মিয়া (৩৫) ও মো. সিয়াম (২৬)। ঘটনাস্থলেই তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। তবে তদন্ত শেষে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ নিশ্চিত করা হবে।

প্রাথমিক হিসাবে আগুনে প্রায় ৮ থেকে ১০ কোটি টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। একই সঙ্গে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে পারায় আরও প্রায় ১০ কোটি টাকার সম্পদ রক্ষা করা সম্ভব হয়েছে বলেও সংশ্লিষ্টরা জানিয়েছেন। কারখানার মালিক রায়হান ক

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

তারেক রহমানের দিল্লি সফর ও হাসিনার প্রত্যর্পণ ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্কে নতুন টানাপোড়েন

শতভাগ জিপিএ-৫ পেয়ে দেশসেরা যে স্কুল

ইউক্রেনে রুশ ড্রোন হামলায় নিহত ২৭

রাঙ্গামাটি-চট্টগ্রাম মহাসড়কে, ৪১ হাজার বৃক্ষ রোপণ কার্যক্রম শুরু

লাকড়ির ঘরে গাঁজার ‘গুদাম’, ব্রাহ্মণপাড়ায় ১২ কেজি উদ্ধার,আটক মাদক বিক্রেতা

স্বদেশে ফিরে শোকের সাগরে তারেক রহমান !

ফতুল্লা রাস্তা পারাপারে সময় মোটরবাইকের ধাক্কায় প্রাণ গেল এক নারীর

বাঁচতে চান ক্যান্সারে আক্রান্ত হতদরিদ্র মিন্টু মিয়া, ‎মানবিক ও আর্থিক সাহায্যের আবেদন

বন্যায় চট্টগ্রাম বিভাগে প্রাণিসম্পদ খাতে ৭৭ কোটি টাকার ক্ষতি

ভারতে শিক্ষার্থীদের বিক্ষোভে একে-৪৭ দিয়ে গুলি