টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 7 August 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল সৌদি-পাকিস্তান-তুরস্ক

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
August 7, 2026 7:50 pm

ঐতিহাসিক যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে মুসলিম বিশ্বের বৃহত্তম তিন দেশ- সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক। এই চুক্তির আওতায় এই তিন দেশের যেকোনো একটির ওপর সশস্ত্র আক্রমণ হলে তা তিন দেশের সবার ওপর আক্রমণ হিসেবে গণ্য করা হবে, যা পশ্চিমা সামরিক জোট ন্যাটোর ‘আর্টিকেল-৫’ এর মতো একটি যৌথ প্রতিরোধ ব্যবস্থা।

শুক্রবার (৭ আগস্ট) সৌদি আরবের পবিত্র নগরী মক্কার আল-সাফা প্রাসাদে অনুষ্ঠিত এক বৈঠকে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ নামে এই চুক্তিটি স্বাক্ষর করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এসময় পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনীর প্রধান (সিডিএফ) ও সেনাবাহিনী প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির, উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এবং সৌদি আরব ও তুরস্কের প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রীরাও উপস্থিত ছিলেন।

চুক্তি স্বাক্ষরের পর পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘এই চুক্তিটির মূল লক্ষ্য হলো যেকোনো ধরনের আগ্রাসনের বিরুদ্ধে যৌথ প্রতিরোধ গড়ে তোলা। ফলে তিন দেশের যেকোনো একটির ওপর সশস্ত্র হামলা হলে তা বাকি সবকটি দেশের ওপর হামলা হিসেবেই গণ্য করা হবে। এছাড়া এই চুক্তি তিন দেশের পারস্পরিক প্রতিরক্ষা সহযোগিতার প্রতিটি ক্ষেত্রকে আরও জোরদার করার দিকনির্দেশনা দেবে।’
বাংলাদেশসহ ১৪ দেশের প্রতিরক্ষা জোটের কমান্ডার নিয়োগ দিল সৌদি ।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

তিতাসে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দূর্ঘটনায় নিহতদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

আন্তর্জাতিক গলফ টুর্নামেন্টে অংশ নিতে দেশ ছাড়লেন কুমিল্লার গলফার আফশান আনিস

রেকর্ড গড়া অভিযান শেষে দেশে ফিরছে বিশ্বের বৃহত্তম রণতরি ‘ইউএসএস ফোর্ড’

লারিজানি হত্যার প্রতিশোধে ইসরায়েলে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান

রাজধানীর টিটিপাড়ায় ডিবির ব্লক রেইডে গ্রেফতার ৫৮

সাভারে বিএনপি নেতাসহ ডাকাত দলের ৯ সদস্য গ্রেপ্তার

কুমিল্লা দাউদকান্দিতে ৩৫ কেজি গাঁজা উদ্বার, গ্রেপ্তার-১

লিমন ও বৃষ্টির স্মরণে স্মৃতিসৌধ নির্মাণ করবে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা

২০২৭ সালে শিক্ষাক্রমে যুক্ত হবে নতুন ৪টি বই’-কুমিল্লায় ড. আ ন ম এহছানুল হক মিলন

প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পাদক পরিষদের নেতাদের বৈঠক