টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 8 August 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ডিজিএফআইয়ের গোপন বন্দিশালা পরিদর্শনে যাচ্ছেন ট্রাইব্যুনালের বিচারকরা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
August 8, 2026 12:00 pm

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) গোপন বন্দিশালা পরিদর্শনের পর এবার প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদফতরের (ডিজিএফআই) সদর দফতরে থাকা জয়েন্ট ইন্টারোগেশন সেন্টারে (জেআইসি) যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

আজ শনিবার (৮ আগস্ট) বেলা ১১টার দিকে ট্রাইব্যুনালের চেয়ারম্যান, বিচারক ও প্রসিকিউশন দলের সদস্যদের সেখানে যাওয়ার কথা রয়েছে।আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত গুম ও নির্যাতনের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলার বিচারকাজের অংশ হিসেবে এই পরিদর্শন করা হচ্ছে বলে জানিয়েছে প্রসিকিউশন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

পরিদর্শনে ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার, সদস্য বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী থাকবেন। তাদের সঙ্গে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম, প্রসিকিউটর গাজী এমএইচ তামিম, ফারুক আহাম্মদ, শাইখ মাহদী ও তাসমিরুল ইসলামসহ প্রসিকিউশন দলের সদস্যরা থাকবেন। আসামিপক্ষের আইনজীবীরাও পরিদর্শনে যাওয়ার অনুমতি পেয়েছেন।

এর আগে গত ১ আগস্ট রাজধানীর উত্তরা এলাকায় র‍্যাব-১ সদর দফতরে থাকা টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) সেল বা ‘আয়নাঘর’ পরিদর্শন করেন ট্রাইব্যুনাল-১-এর বিচারক ও প্রসিকিউটররা। সেদিন তারা ছোট-বড় মোট ২৯টি কক্ষ ঘুরে দেখেন।

এ ছাড়া সাতটি ডেথ সেল পরিদর্শন করে সেখানে বন্দিদের আটকে রেখে নির্যাতনের বিষয়ে ধারণা নেন।এর আগে ২১ জুলাই চিফ প্রসিকিউটরের আবেদনের পরিপ্রেক্ষিতে র‍্যাব, ডিজিএফআই ও গোয়েন্দা পুলিশের (ডিবি) গোপন বন্দিশালা বা ‘আয়নাঘর’ পরিদর্শনের সিদ্ধান্ত নেন ট্রাইব্যুনাল-১। ওই দিন চিফ প্রসিকিউটর আওয়ামী লীগ সরকারের টানা শাসনামলে এসব বন্দিশালায় বিরোধী মতাদর্শের ব্যক্তিদের তুলে নিয়ে নির্যাতন ও গুমের অভিযোগ তুলে ধরেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বিশ্বকাপে সবচেয়ে বেশি নিপীড়িত দল ইরান: ইরানের কোচ

আপাতত বাড়ছে না মক্কা প্রতিরক্ষা জোটের পরিধি: পাকিস্তান

দুই মাস পর ফের আন্তর্জাতিক ফ্লাইট চালু করল ইরান

নাসিরনগরে ক্ষতিগ্রস্থ কৃষকদের পাশে সাংসদ এম এ হান্নান এমপি

তিতাসের ভিটিকান্দি ইউনিয়নে আক্তারুজ্জামান সরকারের পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত

মন্ত্রীর পদত্যাগের দাবি বাদ, নতুন ৬ দফা শিক্ষার্থীদের

কুমিল্লা চৌদ্দগ্রামে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে প্রশাসনের অভিযান

সাভারে তারেক রহমানকে স্বাগত জানাতে জনসমুদ্র, ধানের শীষের ঘাঁটি আবারও প্রমাণিত : নাইদুল ইসলাম নাহিদ

নাসিরনগরে খাস জমির দখলকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ নিহত ১ আহত ১৫

নৌ প্রতিমন্ত্রীর নির্দেশে ১৬ কর্মকর্তা-কর্মচারীকে স্ট্যান্ড রিলিজ