টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 11 August 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চোরাচালান রোধে কোস্ট গার্ডের অভিযান; ধোলাইপাড়ে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
August 11, 2026 10:30 pm

চোরাচালান প্রতিরোধে রাজধানীর যাত্রাবাড়ি থানাধীন ধোলাইপাড় এলাকায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ১৭ লাখ ৯৭ হাজার টাকা মূল্যের শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও প্রসাধনী সামগ্রী জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
মঙ্গলবার (১১ আগস্ট ২০২৬) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, কোস্ট গার্ড স্টেশন পাগলা গোপন সংবাদের ভিত্তিতে গত ১০ আগস্ট সোমবার রাত সাড়ে ৭টা থেকে রাত ১২টা পর্যন্ত ধোলাইপাড় বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সন্দেহজনক তিনটি ভ্যানগাড়ি তল্লাশি করে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় পণ্য উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

জব্দকৃত পণ্যের মধ্যে বিভিন্ন ধরনের ভারতীয় শাড়ি ও প্রসাধনী সামগ্রী রয়েছে, যা অবৈধভাবে দেশে এনে শুল্ক ফাঁকি দিয়ে বাজারজাত করার চেষ্টা করা হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

কোস্ট গার্ড জানায়, ঘটনাস্থলে পণ্যের প্রকৃত মালিককে শনাক্ত করা সম্ভব না হওয়ায় ভ্যানচালকদের কাছ থেকে মুচলেকা নিয়ে ভ্যানগুলো ছেড়ে দেওয়া হয়েছে।
পরে জব্দকৃত মালামাল বংশাল সার্কেল কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কাছে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা আরও বলেন, দেশে চোরাচালান কার্যক্রম রোধ, অবৈধ পণ্য আমদানি প্রতিরোধ এবং রাষ্ট্রীয় রাজস্ব সুরক্ষায় ভবিষ্যতেও এ ধরনের গোয়েন্দাভিত্তিক অভিযান অব্যাহত থাকবে।
সংশ্লিষ্ট সূত্রগুলো মনে করছে, রাজধানীর বিভিন্ন পাইকারি ও খুচরা বাজারে অবৈধ বিদেশি পণ্যের প্রবাহ ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর এমন অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বড় ভূমিকম্পের ঝুঁকিতে বঙ্গোপসাগর! তলদেশে নড়ছে টেকটনিক প্লেট,পুনরুজ্জীবিত হচ্ছে প্রাচীন ফাটল, পলির আস্তরণ

নুরুল হক নুরের শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে ঢামেকে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান

ট্রেনের ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু আজ পাওয়া যাচ্ছে ২৪ মের টিকিট

ঢাকা মেডিকেলে আহত দুই পুলিশ সদস্যকে দেখতে এলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

দিল্লির যন্তর মন্তরে চলা আন্দোলন প্রত্যাহার করলো ককরোচ জনতা পার্টি

প্যাডেল রিকশা বন্ধ ও নিরাপদ ব্যাটারিচালিত রিকশার অনুমোদন চেয়ে আইনি নোটিশ

বীরগঞ্জে ট্রাক্টর-মোটরসাইকেল সংঘর্ষে, ‘স্বামী*স্ত্রী নিহত,

হাতিরঝিলের একটি বাসা থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার।

ঢামেকে চোর সন্দেহে স্বামীস্ত্রীকে গণধোলাই আইন-শৃঙ্খলা কারীর হাতে সোপর্দ

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি