টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 16 August 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই মাসে সড়কে ঝরেছে ৪১৮ প্রাণ, বেশি মৃত্যু বাইক দুর্ঘটনায়

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
August 16, 2026 2:40 pm

গত জুলাই মাসে দেশে ৪৪১টি সড়ক দুর্ঘটনায় ৪১৮ জন নিহত ও ৫৩৯ জন আহত হয়েছেন। নিহতের মধ্যে সবচেয়ে বেশি ১০৯ জনের মৃত্যু হয়েছে মোটরসাইকেল দুর্ঘটনায়।

রোববার (১৬ আগস্ট) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান মোহাম্মদ হাবীবুর রহমানের স্বাক্ষরিত সড়ক দুর্ঘটনা-সংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ১১ আগস্ট স্বাক্ষরিত প্রতিবেদনটি ১২ আগস্ট অনলাইনে প্রকাশ করা হয়।প্রতিবেদন অনুযায়ী, বিভাগভিত্তিক সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে চট্টগ্রামে। সেখানে ১২৬টি দুর্ঘটনায় ১০৬ জন নিহত ও ১৪৬ জন আহত হয়েছেন। ঢাকা বিভাগে ১০৪টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ১০১ জন এবং আহত হয়েছেন ১২২ জন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এ ছাড়া রাজশাহী বিভাগে ৫৬টি দুর্ঘটনায় ৫৭ জন, রংপুরে ৫০টি দুর্ঘটনায় ৫৪ জন, খুলনায় ৪২টি দুর্ঘটনায় ৩৯ জন, ময়মনসিংহে ২৫টি দুর্ঘটনায় ২৯ জন, বরিশালে ২১টি দুর্ঘটনায় ১৬ জন এবং সিলেটে ১৭টি দুর্ঘটনায় ১৬ জন নিহত হয়েছেন।

বিআরটিএ জানায়, জুলাই মাসের দুর্ঘটনাগুলোতে মোট ৬৭৩টি যানবাহন জড়িত ছিল। এর মধ্যে ট্রাক বা কাভার্ডভ্যান ১৪২টি, মোটরসাইকেল ১২৪টি, বাস বা মিনিবাস ১০৬টি এবং সিএনজিচালিত অটোরিকশা ৫৭টি ছিল।যানবাহনভিত্তিক নিহতের হিসাবে মোটরসাইকেল দুর্ঘটনায় সর্বোচ্চ ১০৯ জন প্রাণ হারিয়েছেন। এছাড়া ট্রাক বা কাভার্ডভ্যান দুর্ঘটনায় ৫৬ জন, বাস বা মিনিবাসে ৪৫ জন, সিএনজিচালিত অটোরিকশায় ৪০ জন এবং অন্যান্য যানবাহনের দুর্ঘটনায় ৯১ জন নিহত হয়েছেন।

বিআরটিএ জানিয়েছে, তাদের বিভাগীয় কার্যালয়ের মাধ্যমে সারাদেশ থেকে সড়ক দুর্ঘটনার তথ্য সংগ্রহ করে মাসিক এ প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বিশ্বকাপের জন্য শক্তিশালী দল ঘোষণা করলো স্বাগতিক কানাডা

যুক্তরাষ্ট্রে প্রেমে ব্যর্থ হয়ে ভারতীয় তরুণীকে গুলি করে হত্যা

পুলিশ হত্যাসহ সব অপরাধের আইন অনুযায়ী বিচার হবে: আইজিপি

পরকীয়া জেলা স্বামী স্ত্রীর নিহত

প্লাস্টিক  কারখানার মধ্যে বিষ পানে কিশোরীর মৃত্যু

একই পদে দুইজনের এমপিও: রাজারহাটের মুছল্লীপাড়া মাদ্রাসায় বড় জালিয়াতি 

প্রেমের টানে ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

মোহাম্মদপুরে ছিনতাই করার সময় দুই ছিনতাইকারী আটক

হরমুজ পারাপারে রাশিয়াসহ কয়েকটি দেশের ফি মওকুফ করছে ইরান

কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় চুরি মামলার চার পলাতক আসামি গ্রেপ্তার

খাল খননে দুর্নীতির প্রশ্নে জিরো টলারেন্স নীতিতে সরকার: এ্যানি