টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 18 August 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পলাতক বন্দিদের ১৬৬ জনের কোনো তথ্য নেই: আইজি প্রিজন

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
August 18, 2026 3:12 pm

ছাত্র-জনতার আন্দোলনের সময় দেশের বিভিন্ন কারাগার ভেঙে পালিয়ে যাওয়া বন্দির মধ্যে এখনও ৬৯০ জন পলাতক রয়েছেন। এর মধ্যে ১৬৬ জনের কোনো ধরনের তথ্যই কারা কর্তৃপক্ষের কাছে নেই। এ ছাড়া কারাগার থেকে পালানো নয় জঙ্গির মধ্যে ছয় জনকে গ্রেপ্তার করা গেলেও তিনজন পলাতক রয়েছেন৷
গতকাল মঙ্গলবার পুরান ঢাকার বকশিবাজারে কারা অধিদপ্তরে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব তথ্য জানান কারা মহাপরিদর্শক (আইজি) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন।

পলাতক বন্দি ও জঙ্গিদের মধ্যে এ পর্যন্ত কতজনকে গ্রেপ্তার করা হয়েছে- জানতে চাইলে আইজি প্রিজন বলেন, প্রায় দুই হাজার ২৪৭ জন বন্দি পালিয়ে গিয়েছিলেন। এ মুহূর্তে হিসেব মতে ৬৯০ জন বন্দি এখনো পলাতক রয়েছে। তাদের মধ্যে ১৬৬ জনের পরিচয়সংক্রান্ত কোনো তথ্য আমরা পাইনি। তারা নরসিংদির কারগার থেকে পালিয়েছিল।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সেখানে সব নথিপত্র এবং সার্ভার নষ্ট হয়ে গিয়েছিল। তাদের বিষয়ে জানতে আদালতের কাছে তথ্য চাওয়া হয়েছে। নরসিংদীর ওই কারগার থেকে মোট ৮২৬ জন পালিয়েছিল। এছাড়া কারাগার থেকে মোট নয় জন তালিকাভুক্ত জঙ্গি পালিয়ে যায়। তাদের মধ্যে ছয় জনকে আটক করা গেছে। এদের একজন ‘জুয়েল ওস্তাদ’ জামিনে বের হয়েছিল। সম্প্রতি এক অভিযানে পুলিশ আবার তাকে গ্রেপ্তার করেছে। এখনো তিনজন জঙ্গি পলাতক রয়েছে।

সম্প্রতি বোমা বিষ্ফোরণ-উদ্ধারের ঘটনায় পলাতক জঙ্গিদের কোনো সম্পর্ক রয়েছে কি না- জানতে চাইলে তিনি বলেন, এর সঙ্গে পলাতক জঙ্গিদের কোনো ধরনের সংযোগ রয়েছে কি না, সে বিষয়ে কারা কর্তৃপক্ষ কিছুটা চিন্তিত। এ বিষয়ে আমরা জানার চেষ্ট করছি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মরিচা ইউনিয়নে বিএনপির দল পুনর্গঠন নিয়ে মতবিনিময় সভা

আগস্টে ঢাকা-পাবনা রুটে সরাসরি ট্রেন চালু হবে: ‎​সেতুমন্ত্রী

মধ্যপ্রাচ্যের সংঘাত সাড়ে ৪ কোটি মানুষকে তীব্র ক্ষুধার দিকে ঠেলে দিতে পারে: ডব্লিউএফপি

বিশ্বের সর্বোচ্চ বেতনভোগী প্রধানমন্ত্রীর বেতন বাড়ছে ১১ লাখ ডলার

রাজধানীর নিউমার্কেট থানা এলাকায় যুবদলের সভাপতি মিজান বেপারীর সিন্ডিকেটে চাঁদাবাজির উৎসব গড়ে উঠেছে বলে অভিযোগ ! বহিষ্কৃত যুবদলের চঞ্চল বাহিনীরা থেমে নেই 

আমার স্ত্রী ও দুই সন্তানকে দেখে রাখবেন’- চিরকুটে লিখে ব্যাংক কর্মকর্তার আত্মহত্যা

রোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

২৫ কুড়িগ্রাম -১ আসনে জাতীয় নাগরিক পার্টির সংসদ সদস্য প্রার্থী নাসিরা খন্দকার নিসা

বদলে যাচ্ছে ঢাকা মেডিকেলের চিত্র, একনেকে ১১৫৫ কোটি টাকার

বীরগঞ্জে আলোর ভুবন ও টিএমএসএসের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প