টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 18 August 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রপতি নির্বাচনে কেউ প্রার্থিতা প্রত্যাহার করেনি: ইসি সচিব

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
August 18, 2026 8:36 pm

রাষ্ট্রপতি নির্বাচনে কোনো প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার করেননি। ফলে আগামীকাল ২০ আগস্ট জাতীয় সংসদ ভবনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে নির্বাচন আয়োজনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল মঙ্গলবার নির্বাচন ভবনে বিকেল ৪টায় প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষ হওয়ার পর সাংবাদিকদের এসব তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, বিএনপি ও সমমনা দলের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ— দুজনের কেউই প্রার্থিতা প্রত্যাহার করেননি। ফলে নির্ধারিত সময় অনুযায়ী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ হবে। ওইদিন ভোটগ্রহণ চলবে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। ভোটগ্রহণের জন্য ব্যালট পেপার ছাপানোর কাজ সম্পন্ন হয়েছে। সাদা কাগজে কালো রঙে ব্যালট পেপার ছাপানো হবে। ভোটগ্রহণ শেষে দ্রুত প্রাথমিক ফলাফল ঘোষণা করা হবে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

রাষ্ট্রপতি নির্বাচনে ৩৪৯ জন সংসদ সদস্য ভোট দেবেন। আদালতের নির্দেশে নির্বাচিত প্রার্থীর প্রার্থিতা বাতিল হওয়ায় চট্টগ্রাম-৪ আসনটি বর্তমানে শূন্য রয়েছে। গত ২৪ জুলাই ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করার পর শূন্য পদে ৬ আগস্ট নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। একাধিক প্রার্থী থাকায় ১৯৯১ সালের পর এবারই প্রথম রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

চিকিৎসকের ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু, স্বজনদের বিক্ষোভ

হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৬ শিশুর মৃত্যু

তারুণ্যের অধিকার প্রতিষ্ঠার সমাবেশে সেবামূলক উদ্যোগের উজ্জ্বল দৃষ্টান্ত

গভর্নরের উপদেষ্টাকে ‘জোরপূর্বক’ কার্যালয় থেকে বের করলেন কর্মকর্তারা!

হাজারীবাগে গ্যাস লিকেজ থেকে আগুনের ঘটনায় একই পরিবারের শিশুসহ চারজন দগ্ধ

ঈদুল আজহার ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি

রাজনীতি কেবল ক্ষমতা উপভোগের মাধ্যম নয়: তথ্যমন্ত্রী

ডুবে থাকা রেলপথ ৫ ফুট উঁচু করা হবে: রেল প্রতিমন্ত্রী

মহা তীর্থ সীতাকুণ্ডে শ্রীশ্রী শিব চতুর্দশী পূজা উপলক্ষে মাতৃ-পিতৃ পিণ্ডদান

ঈদুল আজহার তারিখ ঘোষণা করল আমিরাত