টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 19 August 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নেপাল সেনাবাহিনীর ‘জেনারেল হলেন’ ভারতীয় সেনাপ্রধান

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
August 19, 2026 9:11 am

নেপাল সেনাবাহিনীর সম্মানসূচক জেনারেল পদমর্যাদা প্রদান করা হয়েছে ভারতীয় সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠকে। সোমবার নেপালের রাজধানী কাঠমান্ডুর শীতল নিবাসে এক অনুষ্ঠানে দেশটির প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল তাঁকে এই পদমর্যাদা প্রদান করেন।

ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, নেপাল সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগদেলের আমন্ত্রণে জেনারেল শেঠ চার দিনের সরকারি সফরে নেপালে রয়েছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এই পদক প্রদান ১৯৫০ সালে শুরু হওয়া একটি ঐতিহ্যকে অব্যাহত রাখল, যার অধীনে নেপাল ও ভারত একে অপরের সেনাপ্রধানদের সম্মানসূচক জেনারেল পদমর্যাদা প্রদান করে থাকে।

সফরকালে জেনারেল শেঠ জেনারেল সিগদেলের সঙ্গে আলোচনা করেন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় ও দ্বিপাক্ষিক সামরিক সম্পর্ক জোরদার করার উপায় নিয়ে কথা বলেন।

প্রেসিডেন্ট পাউডেলের সচিবালয় থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নেপালের ভাইস প্রেসিডেন্ট রাম সহায় প্রসাদ যাদব, পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল, নেপালে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত নবীন শ্রীবাস্তব এবং নেপাল সেনাবাহিনী ও নেপাল সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ভারতীয় দূতাবাস জানিয়েছে, ভারতীয় সেনাপ্রধানের নেপাল সফর অভিন্ন মূল্যবোধ, পারস্পরিক আস্থা এবং দীর্ঘস্থায়ী সেনা-সেনা সম্পর্কের ওপর ভিত্তি করে দুই দেশের মধ্যেকার অনন্য ও পরীক্ষিত প্রতিরক্ষা সম্পর্ককে পুনঃনিশ্চিত করে।

দূতাবাস আরও জানায়, জেনারেল শেঠ ভারতীয় দূতাবাসে রাষ্ট্রদূত শ্রীবাস্তবের সঙ্গেও সাক্ষাৎ করেন, যেখানে তাঁরা নয়াদিল্লি ও কাঠমান্ডুর মধ্যে ব্যাপক সম্পর্ককে আরও শক্তিশালী করার উপায় নিয়ে আলোচনা করেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

শহিদ হাদির পরিবারকে ঢাকা বিশ্ববিদ্যালয় তার সম্প্রসারিত পরিবারের অংশ হিসেবে বিবেচনা করে বললেন,‘ ঢাবি উপাচার্য অধ্যাপক ড.নিয়াজ আহমদ খান

বাড্ডায় দ্রুতগামী প্রাইভেটকারের ধাক্কায় এক বৃদ্ধা নারীর মৃত্যু

আদ্-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যুতে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে আইনি নোটিশ

বাবার স্মৃতি ধরে রাখতে বদ্ধপরিকর, স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়বেন ব্যারিস্টার রুমিন ফারহানা

মতামত ছাড়াই পরিবর্তন,পুলিশের পোশাক পুনর্বিবেচনার আহ্বান বিপিএসএ’র

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরজুড়ে জলাবদ্ধতা, বাসাবাড়িতে পানি

ফায়ার সার্ভিসের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালিত

বদলি করা হলো কেন্দ্রীয় ব্যাংকের ৩ কর্মকর্তাকে

আগামী এক বছরে ৪১ লাখ পরিবার ফ্যামিলি কার্ড পাবে: প্রধানমন্ত্রী

ঈদে আইনশৃঙ্খলা ও বাজার ব্যবস্থাপনা নিয়ন্ত্রণে কঠোর নির্দেশনা প্রধানমন্ত্রীর