টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 3 September 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিকের কাছে চাঁদা দাবি, সন্ত্রাসী বিহারি জনির বিরুদ্ধে মামলা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
September 3, 2025 5:43 pm

দৈনিক রূপালী বাংলাদেশের সিনিয়র রিপোর্টার সোলায়মান হোসেন শাওনের কাছে চাঁদা দাবি ও হুমকি দেওয়ার অভিযোগে রাজধানীর পল্লবীর সন্ত্রাসী জনি ওরফে বিহারি জনির বিরুদ্ধে মামলা হয়েছে। মামলা সূত্রে জানা যায়, প্রায় দুই মাস ধরে জনি সাংবাদিক শাওন ও তার বাবা কাওসার হোসেনকে হোয়াটসঅ্যাপে হুমকি বার্তা পাঠিয়ে আসছিল।

চাঁদা না দেওয়ায় শাওনের পৈত্রিক বাড়ির ভাড়াটিয়াদের ভয়ভীতি প্রদর্শন করা হয় এবং মাসিক ভাড়া জনির কাছে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হচ্ছিল।
সবশেষে গত ৩০ আগস্ট রাতে জনির নেতৃত্বে ১০–১২ জন সন্ত্রাসী ওই বাড়িতে প্রবেশ করে ভাড়াটিয়াদের আতঙ্কিত করে। অভিযোগ রয়েছে, সেদিন রাতে ভীতিকর পরিস্থিতি সৃষ্টির জন্য জনি অস্ত্রের মহড়াও দেন।
এ বিষয়ে সাংবাদিক শাওন বলেন, প্রথমে যখন হোয়াটসঅ্যাপে হুমকি দেয়, তখন বিষয়টিকে গুরুত্ব দিইনি। কিন্তু সম্প্রতি আমাদের বাড়িতে ঢুকে ভাড়াটিয়াদের আতঙ্কিত করছে। এমনকি একজন ভাড়াটিয়া পরিবার ভয়ে বাসা ছেড়ে চলে গেছে। বাধ্য হয়ে আইনের আশ্রয় নিয়েছি।
এরপর মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাজধানীর পল্লবী থানায় জনি ও অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মামলা (নং–৯) দায়ের করেন সোলায়মান শাওন।
বুধবার মামলার বিষয়টি নিশ্চিত করে পল্লবী থানার ওসি মো. শফিউল ইসলাম বলেন, দ্রুততম সময়ের মধ্যে আসামি বিহারি জনি এবং তার সহযোগীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এলাকাবাসীর বরাতে জানা গেছে, জনি একজন চিহ্নিত মাদকাসক্ত ও সন্ত্রাসী। খুন, চাঁদাবাজি, ছিনতাই ও ডাকাতিসহ একাধিক গুরুতর অপরাধে জড়িত সে। দীর্ঘদিন কারাগারে থাকার পর ৫ আগস্ট মুক্তি পেয়ে এলাকায় পুনরায় ত্রাস সৃষ্টি করছে। নিজেকে শীর্ষ সন্ত্রাসী মামুনের ভাই মশিউরের ‘শ্যুটার’ পরিচয় দিয়ে এলাকায় আতঙ্ক ছড়াচ্ছে।
এলাকাবাসীর অভিযোগ, জনির ভয়ে অনেকে মুখ খুলতে বা থানায় মামলা করতে সাহস পাচ্ছে না।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ঢাকা মেডিকেল কলেজ শিক্ষার্থীদেঅনির্দিষ্ট -কালের জন্য বন্ধ ঘোষণা ও হল ছাড়ার নির্দেশ কর্তৃপক্ষের

হরমুজ প্রণালিতে টোল আদায়ের অধিকার ইরানের নয়, যুক্তরাষ্ট্রের: ট্রাম্প

ঈদে নাড়ির টানে ঘরে ফেরা লোকজনের ওপর চরম জুলুম করা হচ্ছে: শফিকুর রহমান

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ সরবরাহ করছে রাশিয়া

২৫ দিনে এলো ২৭ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স

উলিপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান-২ লাখ টাকা জরিমানা

বীরগঞ্জে মন্দিরের পুকুরে গ্যাস ট্যাবলেট প্রয়োগে মাছ নিধনের অভিযোগ

বীরগঞ্জে নিজপাড়া ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণ

কুমিল্লা চান্দিনায় একই ঘরের দুই কক্ষে মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্বার

সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ৫৭৭ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ, আটক ১