টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 20 August 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হত্যাসহ সাড়ে চার হাজার মামলায় ১০ হাজারের বেশি রোহিঙ্গা আসামি

প্রতিবেদক
কক্সবাজার প্রতিনিধি
August 20, 2026 6:47 pm

গত ৯ বছরে ২৮৮ হত্যাসহ সাড়ে চার হাজার মামলায় ১০ হাজারের বেশি রোহিঙ্গাকে আসামি করা হয়েছে। মানবিক বিবেচনায় আশ্রিত রোহিঙ্গাদের এমন অপরাধ চিত্র হুমকিতে ফেলেছে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তাকে। শুধু তাই নয় বেপরোয়া আচরণ আর আধিপত্য বিস্তারের লড়াইয়ে উদ্ধিগ্ন স্থানীয় জনগোষ্ঠীর মানুষরাও।

আইনশৃঙ্খলাবাহিনীর তথ্য বলছে, গত ৯ বছরে ২৮৮ হত্যাকাণ্ডের ঘটনার বিপরীতে মামলা হয়েছে ২৭৭, যেখানে আসামি দুই হাজার, মাদকের সাড়ে তিন হাজার মামলায় ৫ হাজার ৯৩৫ জন আসামি, অস্ত্র-দস্যুতার অপরাধের ১৬৫ মামলায় আসামি ৩১২, ধর্ষণ ও নারী-শিশু ৩৫২ মামলায় আসামি ৫২১ জন, অপহর ৩০৬ মামলায় আসামি ৩৫৩ জন আসামি, মানবপাচার ৪ শতাধিক মামলায় ৮৭৯ আসামি ও অন্যান্য আইনে মামলা হয়েছে আরও শতাধিক।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

রোহিঙ্গারা বলছেন, রাখাইনে গণহত্যা থেকে প্রাণে বাঁচতে ৯ বছর আগে বাংলাদেশে শুরু হয়েছিল রোহিঙ্গাদের ঢল। তাদের আর নিজ দেশে ফেরানো যায়নি। দুবার দিনক্ষণ চূড়ান্ত হয়েছিল, তবে প্রত্যাবাসন শুরু করা যায়নি। বরং গত দেড় বছরে নতুন করে এসেছে দুই লাখের মতো রোহিঙ্গা।

রোহিঙ্গাদের নিজস্ব আবাস মিয়ানমারের রাখাইন রাজ্যে ক্ষমতার সমীকরণ বদলে গেছে। সেই সঙ্গে আঞ্চলিক আর বৈশ্বিক নানা কারণে মনোযোগ হারিয়ে ফেলেছে রোহিঙ্গা সংকট। তার মাঝেই ক্যাম্পেই নানা অপরাধে জড়িয়েছে রোহিঙ্গা জনগোষ্ঠীর হাজারো সদস্য। তাই দ্রুত প্রত্যাবাসন চান তারা।

পালংখালী ইউনিয়নের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী বলেন, ক্যাম্পে এখনো সক্রিয় এক ডজনের বেশি অপরাধী চক্র। যাদের বেশিরভাগই সশস্ত্র। সরকারকে এসব অস্ত্র উদ্ধারে অভিযান চালাতে হবে।

রোহিঙ্গা ক্যাম্পের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করা ১৪ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. সিরাজ আমিন বলেন, ‘১৫ লাখ মানুষের মধ্য থেকে আসামিদের নিয়ন্ত্রণ এবং চিহ্নিত করা কঠিন। তবে ক্যাম্পের বর্তমান পরিস্থিতি অন্যান্য সময়ের চেয়ে অনেক ভালো।’

মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান তীব্র গৃহযুদ্ধ, আন্তর্জাতিক সহায়তার ঘাটতি এবং নিরাপদ প্রত্যাবর্তনের অনিশ্চয়তার কারণে রোহিঙ্গা সংকট বর্তমানে এক দীর্ঘমেয়াদি ও জটিল মোড় নিয়েছে। প্রায় ১৫ লাখ রোহিঙ্গার এই সংকট সমাধানে স্থায়ী কোনো পথ দৃশ্যমান নয় বলে মন্তব্য বিশিষ্ঠজনদের।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

পঞ্চগড়ে হাদি হত্যার বিচারের দাবীতে মহাসড়ক অবরোধ; সেনাবাহিনীর হস্তক্ষেপ

রাজধানীতে আজ সবনিম্ন তাপমাত্রার রেকর্ড

কুমিল্লা চৌদ্দগ্রামে সেনাবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্রসহ আটক-১

নাসিরনগরে পল্লী বিদ্যুতের লোডশেডিংয়ে  বিপর্যস্ত জনজীবন, বিল নিয়ে ও কারসাজির অভিযোগ

আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ০১ জন আসামিসহ বিপুল পরিমাণ নেশাজাতীয় সিরাপ ও ০১টি সিএনজি আটক

নোয়াখালীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাত হোসনে আরা বেগমের মৃত্যু

ইরান যুদ্ধে আমিরাতকে রক্ষায় সেনাসহ আয়রন ডোম পাঠিয়েছিল ইসরায়েল

ঢাকা মেডিকেলে ভিপি নূরকে দেখতে আসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহত মুগ্ধর ভাই স্নিগ্ধ 

রাজশাহীতে প্রথমবার সৌদির সাথে মিল রেখে ঈদ উদযাপন