টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 21 August 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, নিহত ৮

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
August 21, 2026 7:15 pm

যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের পশ্চিমাঞ্চলের এক দুর্গম সামরিক রাডারকেন্দ্রের কাছে একটি চার্টার বিমান বিধ্বস্ত হয়ে বিমানের আট আরোহীর সবাই নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার বেলা সোয়া ১২টার দিকে বিমান বিধ্বস্তে প্রাণহানির এই ঘটনা ঘটেছে।

মার্কিন বার্তা সংস্থা এপি বলছে, আলাস্কার কেপ নিউএনহাম লং রেঞ্জ রাডার কেন্দ্রের বিমানবন্দরে অবতরণের সময় বিমানটি বিধ্বস্ত হয়। আলাস্কার সবচেয়ে বড় শহর অ্যাঙ্কোরেজ থেকে বিমানবন্দরটির দূরত্ব প্রায় ৭২৫ কিলোমিটার। অ্যাঙ্কোরেজ থেকে বিমানটি যাত্রা শুরু করেছিল।
দেশটির জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ডের (এনটিএসবি) আলাস্কা অঞ্চলের প্রধান ক্লিন্ট জনসন বলেন, দুর্ঘটনার সময় ওই বিমানে ছয়জন যাত্রী ও দু’জন পাইলট ছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

দুর্ঘটনাকবলিত বিমানটিকে সেসনা ৪৪১ মডেলের বলে শনাক্ত করা হয়েছে; যা অ্যাঙ্কোরেজভিত্তিক চার্টার বিমান সংস্থা সিকিউরিটি অ্যাভিয়েশন পরিচালনা করত।

বিমান দুর্ঘটনার খবরে গভীর শোক প্রকাশ করেছেন আলাস্কার সিনেটর লিসা মুরকোভস্কি। দুর্গম অঞ্চলে সেবা দেওয়া চার্টার কোম্পানিটির নাম উল্লেখ করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি বলেছেন, আমি সিকিউরিটি অ্যাভিয়েশনের বিমানে চড়ে আলাস্কার বিভিন্ন প্রান্তে বহু ভ্রমণ করেছি এবং তাদের অনেক অভিজ্ঞ পাইলটের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে।

তিনি বলেন, ইউএস কোস্ট গার্ড, এনটিএসবি, আলাস্কা স্টেট ট্রুপার্স এবং রেসকিউ কোঅর্ডিনেশন সেন্টারসহ বেশ কয়েকটি সংস্থা দুর্ঘটনার পর উদ্ধারকাজে এগিয়ে এসেছে।আলাস্কান নর্থ আমেরিকান এরোস্পেস ডিফেন্স কমান্ড অঞ্চল ও একাদশ এয়ার ফোর্সের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল রবার্ট ডেভিস বলেছেন, বিমানে থাকা যাত্রীরা কঠিন পরিবেশে গুরুত্বপূর্ণ মিশন বাস্তবায়নের কাজে নিয়োজিত নিবেদিতপ্রাণ পেশাদার কর্মকর্তা ছিলেন।

আলাস্কার আকাশসীমায় চলাচলকারী বিমানের ওপর নজর রাখা ওই রাডার কেন্দ্রে দুর্ঘটনাকবলিত ব্যক্তিরা নির্দিষ্টভাবে কী কাজ করছিলেন, তা আলাস্কান কমান্ডের বিবৃতি থেকে তাৎক্ষণিকভাবে স্পষ্ট হওয়া যায়নি।

ডেভিস বলেন, এটি আমাদের সামরিক পরিবার এবং আমরা যাদের সেবা দিই, সেই জনগোষ্ঠীর জন্য এক হৃদয়বিদারক ক্ষতি। যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সেস রিজিওনাল সাপোর্ট সেন্টার এই রাডার কেন্দ্রটি পরিচালনা ও তদারকি করে থাকে।

সূত্র: এপি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

শিশু জিহাদকে মৃত দেখিয়ে মামলা-অব্যাহতি পেলেন শেখ হাসিনা

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি

কুমিল্লায় দুই বাসের সংঘর্ষে নিহত একজন

যেকোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : প্রধানমন্ত্রী

বর্তমান সরকারকে ভূতে ধরেছে: জকসু ভিপি

ফায়ার সার্ভিসের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালিত

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় জেরুজালেম-তেল আবিবজুড়ে বাজছে সাইরেন

নাসিরনগরে প্রচেষ্টা যুব ফাউন্ডেশনের পাঠাগার উদ্বোধন

রাজবাড়ীর কালুখালীর গুণী শিল্পী জাহিদ হাসান ইন্তেকাল করেছে,ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন 

বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম