টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 22 August 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মির্জা ফখরুলকে অভিনন্দন জানালো ইরান

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
August 22, 2026 12:02 pm

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দায়িত্ব নেওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর ও সহযোগিতা বিস্তারে ইরানের প্রস্তুতির কথা জানিয়েছেন তিনি।

শুক্রবার (২১ আগস্ট) শপথ নিয়ে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর তাকে পাঠানো এক অভিনন্দন বার্তায় ইরানের প্রেসিডেন্ট এসব কথা বলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

অভিনন্দন বার্তায় মাসুদ পেজেশকিয়ান আশা প্রকাশ করেন, রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলের নেতৃত্ব বাংলাদেশের জনগণের জন্য স্থিতিশীলতা, সমৃদ্ধি ও অগ্রগতির নতুন অধ্যায়ের সূচনা করবে।

তিনি বলেন, বাংলাদেশের আইনপ্রণেতা ও সংসদীয় প্রতিনিধিরা মির্জা ফখরুলের অঙ্গীকার, দূরদর্শিতা এবং গণতন্ত্র প্রতিষ্ঠা ও সুসংহত করার ক্ষেত্রে তার অবদানের ওপর যে আস্থা রেখেছেন, তা বাংলাদেশের ভবিষ্যতের জন্য আশাব্যঞ্জক।

ইরানের প্রেসিডেন্ট আরও বলেন, বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিনের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করতে ইরান সরকার ও জনগণ দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে সহযোগিতা আরও সম্প্রসারণে ইরানের আগ্রহের কথাও জানান তিনি।

বার্তার শেষে নতুন রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দায়িত্ব পালনে সাফল্য কামনা করেন মাসুদ পেজেশকিয়ান। পাশাপাশি বাংলাদেশের জনগণের শান্তি, সুখ ও সমৃদ্ধির জন্য শুভকামনা জানান তিনি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নাসির নগরে শ্রম বিক্রির হাট,‘টাকার বিনিময়ে বিক্রি হয় শ্রম!

নেপালে বন্যায় প্রাণহানির ঘটনায় তারেক রহমানের শোক

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমন

কুড়িগ্রাম ভূরুঙ্গামারীতে এমপিওভুক্ত শিক্ষকদের দাবি আদায় না হওয়া পর্যন্ত প্রতিষ্ঠান ও প্রাইভেট পড়ানো বন্ধ ঘোষণা

কুমিল্লা ব্রাহ্মণপাড়া শশীদলে ১৬ বোতল স্কাফ সিরাপসহ নারী গ্রেপ্তার

সন্তানকে সুশিক্ষিত করতে শিক্ষকের চেয়ে পরিবারের ভূমিকাই বেশি গুরুত্বপূর্ণ : সমাজকল্যাণমন্ত্রী

হাসপাতাল ও স্কুল পরিদর্শনে ব্রাহ্মণবাড়ীয়া -১ নাসির নগর আসনে সাংসদ এম এ হান্নান এমপি

সংরক্ষিত নারী আসন,মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল

কাতারের এমন উড়োজাহাজ যুক্তরাষ্ট্র তৈরি করতে পারত না: ট্রাম্প

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় সাত বছরের দণ্ড এবং জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় ১০ বছরের দণ্ড মওকুফ,তবে ক্ষমতার জোরে না,সুপ্রিম কোর্টে আইনি লড়াই