টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 22 August 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কলকাতা থেকে আজ দেশে ফিরছে ৬ বাংলাদেশির মরদেহ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
August 22, 2026 12:08 pm

কলকাতার নিউমার্কেট এলাকার ‘শিখা ইন’ আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাত বাংলাদেশির মরদেহ কলকাতায় অবস্থিত বাংলাদেশের উপ-দূতাবাসে পৌঁছেছে। মরদেহ দেশে ফেরত পাঠানোর প্রয়োজনীয় কাগজপত্র ও আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ছয় বাংলাদেশির মরদেহ শনিবার (২২ আগস্ট) সকালে দেশে পাঠানো হবে। অপর একজনের মরদেহ কলকাতাতেই সৎকার করা হবে।এর আগে বৃহস্পতিবার (২০ আগস্ট) কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে অগ্নিকাণ্ডে নিহত নয়জনের ময়নাতদন্ত সম্পন্ন হয়। একই দিন দুই ভারতীয় নাগরিকের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সূত্র আরও জানায়, বিকেল ৬টার পর সীমান্ত বন্ধ হয়ে যাওয়ায় বৃহস্পতিবার রাতে বাংলাদেশি নিহতদের মরদেহ কলকাতার পার্ক সার্কাসের ‘পিস ওয়ার্ল্ড’-এ রাখা হবে। পরে শনিবার সকালে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে মরদেহগুলো বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করা হবে।

নিহতদের মধ্যে পাঁচ বাংলাদেশির মরদেহ দেশে ফেরত পাঠানো হবে উত্তর ২৪ পরগনা জেলার পেট্রোল স্থলবন্দর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে। তারা হলেন কুষ্টিয়ার দেবাশীষ দত্ত, তার স্ত্রী আফসানা শারমিন, তিন বছর বয়সী সন্তান শর্ণশীষ দত্ত এবং শ্বশুর আকরাম আলী এবং ঢাকার সাভারের বাসিন্দা আহামেদ বাবু।

সাভারের আহমেদ বাবুর প্রতিবেশী এমডি সোহেল বলেন, আহমেদ বাবু আমার পাড়ার ছোট ভাই। চিকিৎসা করাতে আমিও কলকাতা ছিলাম। দেশ থেকে ফোন দিয়েছিল বাবু সেই হোটেলে আছে। খবর নিয়ে জানতে পারলাম ওই দুর্ঘটনায় বাবুও মারা গেছে। তার মরদেহ মর্গে রয়েছে।তিনি আরও বলেন, সকাল থেকে থানা, ডেপুটি-হাইকমিশনার সব জায়গায় যাওয়ার পর আজ মরদেহ পেলাম। এখন কিছু নথির কাজ বাকি আছে। সেগুলো সম্পন্ন হলেই আমরা মরদেহ দেশে নিয়ে যাবো। আমাদের সবাই সহযোগিতা করেছেন।

নিহতদের মধ্যে আরেকজন রেবতী সরকার সাতক্ষীরার বাসিন্দা। পরিবারের আবেদন অনুযায়ী তার মরদেহ কলকাতাতেই সৎকার করা হবে বলে জানা গেছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নাসিরনগরে ডুবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করছে আতঙ্কেপুর এলাকাবাসী

সিফাতকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠালো পুলিশ

পিসিএ চুক্তির প্রাথমিক স্বাক্ষর,বাংলাদেশ-ইইউ সম্পর্কের নতুন দিগন্ত

যুদ্ধ পরিস্থিতিতে বাহরাইন থেকে বিশেষ ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি

টাকা আছে, কিন্তু খরচ করা যাচ্ছে না, অদ্ভুত সংকটে ইয়েমেন

কুমিল্লা বুড়িচং প্রেস ক্লাবের নির্বাচনে খোরশেদ সভাপতি, বাবু সম্পাদক, সাংগঠনিক সম্পাদক জাকির

ঢাকা বিশ্ববিদ্যালয়ে একাধিক ককটেল বিস্ফোরণ

মুক্তি পেয়েছে বিজয় পুত্রর প্রথম চলচ্চিত্র ‘সিগমা’, কত আয় করল

ডিএমপির ১০ কর্মকর্তাকে নতুন দায়িত্বে পদায়ন

মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী